বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

আলোচিত অক্টোবর: রাজনীতির হিসাব-নিকাশ শেষ করতে চায় দুই দল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৩, ১:২৩

শেয়ার করুনঃ
আলোচিত অক্টোবর: রাজনীতির হিসাব-নিকাশ শেষ করতে চায় দুই দল

সবকিছু ঠিক থাকলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরেই হতে পারে। ভোট ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে। এ অবস্থায় অক্টোবরেই ভোট রাজনীতির হিসাব-নিকাশ শেষ করতে চায় দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। এ নিয়ে দুটি দলই রাজপথে সরব।

বিএনপি ও তার সহযোগীরা সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক ও খালেদা জিয়ার মুক্তি চেয়ে আন্দোলন করছে। অন্যদিকে বিএনপির এসব দাবিকে অযৌক্তিক জানিয়ে ক্ষমতাসীনরা তাদের অধীনেই নির্বাচন করতে অনড়। এর মধ্যে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়েও তৈরি হয়েছে ভিন্নমত। সব মিলিয়ে সবার প্রশ্ন, রাজনীতিতে আলোচিত অক্টোবরে কী হবে– সমঝোতা, না সংঘাত? নাকি অন্যকিছু?

আরও

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

সম্প্রতি বিএনপি নেতাদের বক্তব্যে স্পষ্টই বোঝা যাচ্ছে, জোরালো আন্দোলন করে অক্টোবরেই সরকারের পতন ঘটাতে চায় তারা। সেজন্য হাইকমান্ড থেকে কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কঠোর কর্মসূচির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। সে ক্ষেত্রে সচিবালয়, নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার পাশাপাশি অবস্থান এবং হরতালের মতো কর্মসূচিও দেওয়া কথা ভাবছে বিএনপি।

আরও

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের
রাজনীতি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

দলটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের কর্মসূচি এবং আন্দোলন সবকিছু নির্ভর করছে শেখ হাসিনার প্রতিক্রিয়ার ওপর। সরকারকে পদত্যাগের শেষ আলটিমেটাম দেওয়া হবে। সরকার এতে সাড়া না দিলে তফসিল ঘোষণার আগেই ‘ডু অর ডাই’ আন্দোলন গড়ে তোলা হবে। সেটি অক্টোবরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে হতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দাবি একটাই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, কমিশন পুনর্গঠন করতে হবে। অক্টোবরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে। এই সরকারের ঘণ্টা বেজে গেছে। ওদের যেতে হবে, এটাই শেষ কথা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এই অবৈধ সরকার নড়বড় করছে। দেশে-বিদেশে কোথাও তারা জায়গা পাচ্ছে না। কাজেই একটা জোরসে ধাক্কা দিলেই সরকারের পতন হবে। অক্টোবর মাসটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া যদি বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে শেখ হাসিনার বেঁচে থাকাও কঠিন হয়ে যাবে। বিদেশেও স্যাংশন দেওয়া আছে, কোথায় পালাবেন আপনি (প্রধানমন্ত্রী)।

অন্যদিকে অক্টোবরজুড়ে উন্নয়নের চমক প্রদর্শন ও জনসভাসহ নানা কর্মসূচি নিয়ে রাজপথে থেকে সরকারকে ‘পাহারা’ দিতে চান আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজপথে বিরোধীদলের সহিংসতা দমনে সরব দলটি। কোনোভাবেই বিএনপিকে সহিংস কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন নেতারা।

দলটির নেতারা বলেন, সরকারের উন্নয়নের চমকে অক্টোবরেই বিএনপির রাজনীতির কবর হবে। আন্দোলনের নামে কেউ সহিংসতা করলে রুখে দেওয়া হবে। এ জন্য দলের নেতাকর্মীরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। যারা নির্বাচনকে বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নাশকতার রাজনীতি না ছাড়লে তাদের কালো হাত গুঁড়িয়ে দেওয়া হবে। আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দেয়া হবে, অস্ত্র নিয়ে এলে ভেঙে দেওয়া হবে। তারা মিটিং করতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে খবর আছে।

তিনি বলেন, নির্বাচন সঠিক সময়ে সংবিধান অনুযায়ী হবে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনা ছাড়া কাউকেই মেনে নেবে না। দেশের সব দৃশ্যমান উন্নয়ন একমাত্র শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি একটি অবৈধ দল। বাংলাদেশের মানুষ আর কখনও কোনো অবৈধ দলকে ক্ষমতায় দেখতে চায় না। আর তারা যদি নির্বাচনে বাধা দিতে আসে তাহলে রাজপথে প্রতিহত করা হবে।

আওয়ামী লীগের আরেক নেতা মির্জা আজম বলেন, বিএনপি বলেছে সরকারের পতন ঘটাবে। আমরা সরকারকে পাহারা দেব। তফসিল ঘোষণার আগপর্যন্ত প্রতিদিন রাজপথে থাকব। বিএনপিকে রাজপথে পরাজিত করেই আমরা আগামী নির্বাচনে বিজয় অর্জন করব।

দুই দলের এমন অনড় অবস্থানের মধ্যে নির্বাচন সামনে রেখে আগামী দিনে এই সংকটের বরফ গলবে কিনা, তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, তফসিল ঘোষণার আগেই বিরাজমান সমস্যার সমাধান করতে হবে এবং সংলাপের মাধ্যমে এটি সম্ভব। কিন্তু সংলাপ নিয়েও আছে বিপত্তি। সংলাপে বসার আগেই দুটি দলই শর্তজুড়ে দিয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের পদত্যাগের পাশাপাশি নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার পর সংলাপ হতে পারে। তবে, এটি মানতে নারাজ আওয়ামী লীগ। তারা বলছেন, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের দাবি থেকে বিএনপি সরে এলে সংলাপ হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, রাজনীতিতে সংলাপের বিকল্প নেই। সরকারের পক্ষ থেকে সংলাপের উদ্যোগ নিতে হবে। এতে বিরোধী দলের আস্থা ফিরে আসবে। সংকটও দ্রুত কেটে যাবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংলাপের মাধ্যমেই রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে। সংলাপ হতে হবে শর্তহীন। সমস্যার সমাধান না হলে সংঘাতের পরিস্থিতি তৈরি হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, দুটি দলের বিপরীতমুখী অবস্থানের কারণে নির্বাচনের আগে দেশজুড়ে ব্যাপক সংঘাত হতে পারে। নির্বাচন ব্যবস্থা নিয়ে দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে সমাধান বের করা উচিত।

সূত্র: আরটিভি অনলাইন

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের কাছে লিখিত আবেদন করেছেন সাবেক ছাত্রদল নেতা মোঃ সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) জমা দেওয়া আবেদনে নগদ অর্থ, ব্যাংক জমা, জমি, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া, গাড়ি, পারিবারিক

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফল প্রকাশে কোনো ধরনের রাখঢাক না করায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, গতবারের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন। জনগণের এই রায় বিএনপি সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কোনো ধরনের গাদ্দারি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে অবিশ্বাস ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের অভিযোগ তুলেছে বিএনপি। তবে জামায়াত এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। চারদলীয় ও বিশ দলীয় জোটের মাধ্যমে দীর্ঘ সময় একসঙ্গে রাজনীতি করলেও বর্তমানে বিএনপি সরকারে এবং জামায়াত বিরোধী দলে রয়েছে। সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী