শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬২৪ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

এবার সংলাপে বসবে বিএনপি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২২, ০:৩৮

শেয়ার করুনঃ
এবার সংলাপে বসবে বিএনপি

ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, স্থায়ী কমিটির সভায় গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার এই আলোচনা আমরা শুরু করব।

আরও

সরকার গঠন করলে ন্যায়বিচার পাবে শহীদ হাদির পরিবার: জামায়াত আমির

সরকার গঠন করলে ন্যায়বিচার পাবে শহীদ হাদির পরিবার: জামায়াত আমির

আমরা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলব। তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত ঐক্যবদ্ধ আন্দোলনের যে রূপরেখা, সেই রূপরেখা তৈরি করা হবে।

প্রথম দিন আজ মঙ্গলবার বিকেলে নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। নাগরিক ঐক্যের তোপখানা রোডের কার্যালয়ে এই সংলাপ হবে বিকেল ৫টায়। আলোচনা কি ২০ দলীয় জোটের সঙ্গে হবে না অন্যান্য দলের সঙ্গেও হবে- এ রকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার সঙ্গেই হবে। অল দ্য পলিটিক্যাল পার্টিসের সঙ্গে।

আরও

আগামীকাল বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

আগামীকাল বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

জামায়াতে ইসলামীর সঙ্গে হবে কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই, কথা তো বলতে হবে। তাদের সঙ্গে কথা না বললে কেমন করে হবে। সবার সঙ্গেই তো কথা বলতে হবে।

সংলাপ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

২০ দলীয় জোট থাকবে কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ২০ দলীয় জোট তো আমরা এখন পর্যন্ত বিলুপ্ত করিনি। এই জোটের কী হবে সেটা এই আলোচনার মধ্য দিয়ে ফাইনাল করব।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

গত ২৩ মে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্তগুলো এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব তুলে ধরেন।

সংলাপের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এই আলোচনার মূল্য উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই ফ্যাসিবাদী সরকার, যারা মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং আজকে অর্থনীতি, দেশের যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোকে ধ্বংস করে ফেলেছে, সেসব প্রতিষ্ঠান ফিরিয়ে নিয়ে আসা। জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা- এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এ জন্য আন্দোলন তৈরি করতে হবে। এই আন্দোলন তৈরি করতে ঐক্য সৃষ্টির লক্ষ্যে এই আলোচনার উদ্যোগ আমরা নিয়েছি।

তিনি বলেন, আমাদের দাবিগুলো হলো প্রথম. দেশনেত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি, দুই. সরকারকে পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তিন. সংসদ বাতিল করতে হবে এবং তারপর পুনর্গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠন হবে, সরকার গঠন হবে।

তিনি বলেন, এখন অন্যগুলোর সঙ্গে এই আলোচনা করব এবং এই আলোচনার মধ্য দিয়ে তাদের অন্যান্য দাবি নিয়ে একক দাবিনামা তৈরি করা হবে। একক দাবির পরিপ্রেক্ষিতে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করব।

এই একক ঐক্যের জোটের কী নামকরণ হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা একে জোট বলছি না। অন্য কোনো কিছু বলছি না। আলোচনা করার মধ্য দিয়ে ফরমেট, ফর্ম নির্ধারিত হবে।

সর্বশেষ সংবাদ

দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে, এটাই বিএনপির মূলনীতি: সালাহউদ্দিন আহমদ

দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে, এটাই বিএনপির মূলনীতি: সালাহউদ্দিন আহমদ

যমুনা পুলিশের বলপ্রয়োগে কোনো হতাহতের ঘটনা নেই: প্রেস উইং

যমুনা পুলিশের বলপ্রয়োগে কোনো হতাহতের ঘটনা নেই: প্রেস উইং

আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

কুমিল্লা-৪: ট্রাকে ধান তুলতে মাঠে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ

কুমিল্লা-৪: ট্রাকে ধান তুলতে মাঠে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ

ভোটের মাঠে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও

ভোটের মাঠে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে, এটাই বিএনপির মূলনীতি: সালাহউদ্দিন আহমদ

দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে, এটাই বিএনপির মূলনীতি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির রাজনীতির মূলনীতি একটাই—দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। এ কারণেই বিএনপির স্লোগান হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। ইনশাআল্লাহ আগামীর সরকার হবে বিএনপির সরকার এবং সেই সরকার হবে উন্নয়নের সরকার।

সরকার গঠন করলে ন্যায়বিচার পাবে শহীদ হাদির পরিবার: জামায়াত আমির

সরকার গঠন করলে ন্যায়বিচার পাবে শহীদ হাদির পরিবার: জামায়াত আমির

ঝালকাঠিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে ঝালকাঠির গর্ব হিসেবে অভিহিত করে বলেন, হাদি ছিলেন সাহসী ও প্রতিবাদী এবং তিনি কোনো ব্যক্তি বা দলের নয়, পুরো জাতির সন্তান। শহীদ হাদির দুটি স্বপ্ন ছিল—একটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ এবং

বাংলাদেশের নিয়ন্ত্রণ ঢাকা থেকে, দিল্লির তাবেদারি নয়: নাহিদ ইসলাম

বাংলাদেশের নিয়ন্ত্রণ ঢাকা থেকে, দিল্লির তাবেদারি নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকবে ঢাকা থেকেই এবং এ দেশের ভাগ্য নির্ধারণ করবে এ দেশের জনগণ। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, দিল্লির তাবেদারি করে যারা রাজনীতি করেছে কিংবা নতুন করে সেই অপরাজনীতি কায়েম করতে চায়, বাংলাদেশে তাদের আর কোনো স্থান হবে না। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌরসভার ডগড়মোড়া এলাকার মাতৃবাগান মসজিদ মাঠে ১১ দলীয় জোটের

২০৩৪ সালে এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রতিশ্রুতি বিএনপির

২০৩৪ সালে এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রতিশ্রুতি বিএনপির

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্য বাস্তবায়নে দেশব্যাপী ‘জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড’ তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দলের নির্বাচনী ইশতেহারে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল

বিএনপির নির্বাচনি ইশতেহার কল্যাণমুখী রাষ্ট্র গড়ার অঙ্গীকার

বিএনপির নির্বাচনি ইশতেহার কল্যাণমুখী রাষ্ট্র গড়ার অঙ্গীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রায় দুই দশক পর সরকার গঠনের সুযোগ পেলে বিএনপি দেশের মানুষের জন্য কী কী করবে, তার বিস্তারিত রূপরেখা জাতির সামনে তুলে ধরেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ‘কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতিতে নয়টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে বিএনপির নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট ৫১ দফা। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিএনপির নির্বাচনি ইশতেহার

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল