বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬২৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

শেখ হাসিনা জোয়ার দেখেছে, কিন্তু ভাটা দেখেনি : বাবু নিতাই রায় চৌধুরী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০:৫৬

শেয়ার করুনঃ
শেখ হাসিনা জোয়ার দেখেছে, কিন্তু ভাটা দেখেনি : বাবু নিতাই রায় চৌধুরী

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী বলেছেন, হাসিনার বিরুদ্ধে জনতার সাগরে ঢেউ জেগেছে। এই উত্তাল ঢেউয়ে হাসিনা ও তার দুর্নীতিবাজ সরকার বঙ্গপোসাগরে ভেসে যাবে। শেখ হাসিনা জোয়ার দেখেছে, কিন্তু ভাটা দেখেনি। ভাটার টান শুরু হয়েছে। এই টানে হাসিনা সাগরে নিক্ষিপ্তি হবে। 

নিতাই রায় চৌধুরী বুধবার ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত এক বিরাট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

আরও

‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম

‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকৎসার দাবীতে ঝিনাইদহ শহরের উজির আলী মাঠে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এড এস এম মশিয়ূর রহমান। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ও সংসদ সদস্য মসিউর রহমান, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এড আসাদুজ্জামান, কেন্দ্রীয় নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, আব্দুল ওহাব, সাইফুল ইসলাম ফিরোজ, এড এম এ মজিদ, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল আলীম ও আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ। এছাড়া আশপাশ জেলা থেকে বিএনপির অর্ধশত নেতা সমাবেশে বক্তব্য রাখেন। 

আরও

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব
শেখ হাসিনা
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী বলেন, দেশে আজ কোন কিছুই অবশিষ্ট নেই। গনতন্ত্র, শিক্ষা, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার ব্যবস্থা, পুলিশ, র্যা ব, সেনা বাহিনী সব কিছুই হাসিনা ধ্বংস করে দিয়েছে। প্রশাসন দিয়ে গুম খুন করিয়ে মানবাতা বিরোধী অপরাধ করেছে। বাংলার মাটিতে হাসিনার বিচার হবে। 

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের দল নয়। তারা ভারতের ট্রেনিং ক্যাম্পে বসে বসে রেশন খেয়েছে আর নারী নিয়ে ফুর্তি মেরেছে। শেখ মুজিব মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা ঘোষনা তো দুরের কথা সেচ্ছায় পাকিস্থানীদের হাতে ধরা দিয়ে আরাম আয়েশে দিন কাটিয়েছেন। অথচ শেখ মুজিবকে আজ মুক্তিযুদ্ধের বড় ফেরিওয়ালা বানিয়েছে হাসিনা। 

নিতাই রায় চৌধুরী বলেন শেখ হাসিনা ও তার পিতা কোনদিন গনতন্ত্রে বিশ্বাস করেনি। তাদের শাসন আমল তার প্রমান বহন করে। সিরাজ শিকদার বিভিন্ন মতের হলেও তার দেশপ্রেম ছিল অতুলনীয়। অথচ শেখ মুজিব তাকে হত্যা করে সংসদে দম্ভক্তি প্রকাশ করে বলেছিল “কোথায় আজ সিরাজ শিকদার”? অত এই দলটির নেতারা আজ মানুষকে গনতন্ত্র ও মানবাধিকার রক্ষার সবক দেয়। যারা অসুস্থ খালেদা জিয়াকে ভয়ে ভীত তারা সুস্থ বিএনপি লাখো নেতা কর্মীকে কি ভাবে সামলাবেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সবাবেশে মসিউর রহমান বলেন রক্তের অপর নাম কিন্তু মুক্তি। ১৯৭১ সালে রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। শেখ হাসিনার এ কথা মনে রাখা দরকার। মসিউর বলেন, ভারতের মদি সরকারের সঙ্গে অনেক পিরিত করেছিলেন, এখন কিন্তু সেই মোদি সরকার বাইডেনের সঙ্গে। হাসিনাকে ছুড়ে ফেলেছে। তিনি বলেন হাসিননার জন্য পৃথিবী ছোট হয়ে আসছে। মসিউর বলেন, ওবাইদুল কাদের ও হাসান মাহমুদকে দিয়ে অর্নগল মিথ্যা বলিয়েও হাসিনার শেষ রক্ষা হবে না। মানুষ জেগেছে। পালানোর সব পথ বন্ধ করে দেবে দেশের জনগন। 

অধ্যক্ষ সোহরাব উদ্দীন সমাবেশে বলেন, পতনের ডাক কি পুলিশ ও হাসিনা সরকার শুনতে পাচ্ছে না ? সময় ঘনিয়ে এসেছে। আকাশে কালোমেঘ। হাসিনা ও তার দোসররা পালানোর জন্য পথ খুজছে।  বিএনপির মানবাধিকার সম্পাদক এড আসাদুজ্জামান পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা তো ডাম্পিং পোস্টিং নিয়ে ঝিনাইদহে এসেছেন। এখানে কেন আপনারা দলীয় ক্যাডারদের মতো আচরণ করেন ? আপনাদের দিয়ে ৬০১ জনকে গুম করেছে। তিন হাজার মানুষ বিনা বিচারে হত্যা করেছে। ৩৬ লাখ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা করিয়েছে। এখানেই থামুন, নইলে পস্তাবেন। 

খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আইনমন্ত্রীর সমালোচনা করে বলেন, বিনা ভোটের সরকারের আইনী যুক্তি দেখতে দেখতে মানুষ আজ বিরক্ত। তিনি প্রশ্ন করে বলেন, কুইক রেন্টালে হাজার হাজার কোটি লুট হয়, কাঁটাতারে ফেলানীর লাশে ঝুলে থাকে, ব্যাংক ঋনের নামে দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয় সেদিন কোথায় থাকে আপনাদের আইন ? তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এটা ঊনবিংশ বা বিংশ শতাব্দী নয়, এটা একাবিংশ শতাব্দি। তরুনদের সাথে প্রবিনরা যুক্ত হয়ে যদি প্রতিবাদের বিস্ফারণ ঘটায় তখন আপনারা পালানো পথ পাবেন না। 

তিনি বলেন, সরকার যদি আইন দিয়ে দেশ চালাতো, তবে বেগম খালেদা জিয়া মুক্তি পেতেন। যেমন জিয়ার স্বাধীনতা ঘোষনার সময় কোন আইন লাগেনি। তিনি বলেন সরকারের লোজন ও দলীয় নেতাকর্মী পালানোর পথ খুজছেন। আমেরকিা, কানাডা ও অস্ট্রেলিয়া বন্ধ হয়ে গেছে। এখন মালদ্বীপের সঙ্গে চুক্তি করা হচ্ছে। আসলে এই চুক্তি হচ্ছে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লে তারা মালদ্বীপে পালিয়ে যেতে চাই। 

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপিকে এখন কোন বাধায় আর ঠেকাতে পারবে না। জেলা উপজেলা থেকে যে আন্দোলন শুরু হয়ে অচিরেই তার ঢেও আছড়ে পড়বে রাজধানী ঢাকায়।   

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

সর্বশেষ সংবাদ

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

কোনো ধরনের গ্রুপিং রাজনীতি বা ‘ভাই মেইনটেইন’ সংস্কৃতির আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মোঃ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। তিনি বলেন, অতীতে ছাত্ররাজনীতিতে প্রচলিত গ্রুপিং ও ব্যক্তিনির্ভর রাজনীতির অবসান ঘটেছে এবং এসব রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের ছাত্রশূন্য অবস্থায় পড়তে হবে। বুধবার (৬ মে) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জাতীয় ছাত্রশক্তি দেবীদ্বার উপজেলা

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি। তিনি ২০১৩ সালের শাপলা চত্বর অভিযানকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, সংসদে দাঁড়িয়ে মন্ত্রী নিজেই সরকারের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ করেছেন। রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে। শপথ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে সংসদের কার্যক্রমে যুক্ত হচ্ছেন ৪৯ জন নারী সংসদ সদস্য। এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সংগঠন শক্তিশালী করতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর এবং জেলা পর্যায়ে একযোগে ২৯টি নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কয়েকটিকে পূর্ণাঙ্গ রূপ