
প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৯, ২০:২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ষষ্ঠ দিনের প্রথম খেলায় রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্সের মুখোমুখি হয়েছে মুশফিকের চিটাগং ভাইকিংস। প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটও তাড়াতাড়ি হারায় খুলনা। দলীয় ৪১ রানে জুনায়েদ সিদ্দিকী খুলনার বোলার রবি ফ্রালিনকের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে দ্রুতই দ্বিতীয় উইকেট হারায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। আউট হবার আগে জুনায়েদের ব্যাট থেকে আসে ২ চার ও ১ ছয়ে ২০ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৭২ রান।
