শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মাদ্রাসা শিক্ষকরা টার্গেট ছিল ভুয়া নবাবের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ নভেম্বর ২০২০, ২২:৯

শেয়ার করুনঃ
মাদ্রাসা শিক্ষকরা টার্গেট ছিল ভুয়া নবাবের

ঢাকার নবাব পরিবারের উত্তরাধিকারী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন খাজা আলী হাসান আসকারী। তারা বাবা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের চেয়ারম্যান, দুবাইতে নিজেদের স্বর্ণের কারখানানা আছে বলেও প্রচার করতেন তিনি।সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নার্স নিয়োগের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়েছেন ভুয়া নবাব। প্রতারণার জন্য তার টার্গেট ছিল দেশের বিভিন্ন এলাকার মাদ্রাসার শিক্ষকরা।ভুয়া নবাবের প্রকৃত নাম কামরুল ইসলাম হৃদয়। নাম পরিবর্তন করে নবাব বনে যাওয়া এই প্রতারকের উদ্দেশ্য ছিলো ঢাকার নবাব এস্টেটের সম্পত্তি ভোগদখল করা। তদন্তের এক পর্যায়ে তার প্রকৃত পরিচয় উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যানাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

তদন্ত কর্মকর্তারা বলছেন, দেশের বিভিন্ন এলাকার মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে প্রতারণার কাজে হৃদয়কে সহযোগিতা করতেন মাওলানা সিরাজী নামে এক ব্যক্তি। তদন্তে ওই মাওলানার বাড়ি সাতক্ষীরা এলাকায় বলে জানা গেছে। বিভিন্ন এলাকার মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে হৃদয়কে নাবাব বলে পরিচয় করিয়ে দিতেন তিনি। এরপর হৃদয় ফেসবুকের মাধ্যমে মাদ্রাসার শিক্ষকদের টার্গেট করে চালাতেন প্রতারণা। জমি কিনে দেওয়া ও চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। আর টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দিতেন হৃদয়। এসব প্রতারণার অভিযোগে কামরুল ইসলাম হৃদয় ওরফে খাজা আলী হাসান আসকারীর বিরুদ্ধে ভুক্তভোগী দুই মাদ্রাসা শিক্ষক রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর থানায় দুটি মামলাও দায়ের করেছেন।

তদন্ত কর্মকর্তারা আরও জানান, গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার প্রকৃত পরিচয় সম্পর্কে মুখ খুলছিলেন না প্রতারক কামরুল ইসলাম হৃদয় ও তার সহযোগীরা। খোঁজ করে হৃদয়ের আত্মীয়-স্বজনদের সন্ধান পাওয়া যায়। তার চাচাতো ভাই তাজুল ইসলাম জানিয়েছেন, তার প্রকৃত নাম কামরুল ইসলাম হৃদয়। তার মা নাইমা খাতুন মারা যাওয়ার পর বাবা আবদুস সালাম দ্বিতীয় স্ত্রী নিয়ে কামরাঙ্গীরচরে একটি ভাড়া বাসায় থাকেন।

আরও

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

পরিবারে তারা সাত ভাই ও দুই বোন। হৃদয়ের ভাইদের মধ্যে দুই ভাই মারা গেছেন। এক ভাই আমিনুল ইসলাম কামরাঙ্গীরচরে পরিবার নিয়ে বসবাস করছেন। বাকি তিন ভাই মো. রাশেদ ওরফে রহমত আলী ওরফে রাজা, মো. আম্মদ আলী ও মো. বরকত আলী ওরফে রানা থাকেন হৃদয়ের সঙ্গে। তারা তিনজন হৃদয়ের সহযোগী হিসেবে গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে হৃদয়ের দেহরক্ষী হিসেবে রানা, ম্যানেজারের ভূমিকায় আহাম্মদ আলী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে রাজা প্রতারণার কাজে ভূমিকা পালন করতেন।

ঢাকা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
কর্মকর্তারা বলছেন, প্রতারক কামরুল ইসলাম হৃদয় ওরফে আলী হাসান আসকারী মানুষজনকে বিদেশে পাঠানোর নামে মেডিক্যাল টেস্ট করার জন্য রাজধানীর মোহাম্মদপুরের ‘ঢাকা ডায়াগনস্টিক সেন্টার’ ও পল্টনের ‘মেডিনেট মেডিকেলে’ পাঠাতেন। এর জন্য মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন তিনি। এই কাজে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা কমিশন পেতেন।সিটিটিসি ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গ্রেফতার ভুয়া নবাব খাজা আলী হাসান আসকারীর আসল পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। তার স্বজনরা জানিয়েছেন, তার নাম কামরুল হাসান হৃদয়। প্রতারণার জন্য তিনি আরও বেশ কয়েকটি নাম ব্যবহার করতেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তিনি আরও বলেন, ভুয়া নবাবের বিষয়ে পাওয়া তথ্য যাচাই-বাছাই ও আত্মসাত করা টাকার সন্ধান পেতে নির্বাচন কমিশন, বাংলাদেশ ব্যাংক, পাসপোর্ট অফিসসহ সরকারের কয়েকটি বিভাগে তথ্য চেয়ে চিঠি দিয়েছি।গত ২৮ অক্টোবর রাজধানীতে অভিযান চালিয়ে নবাব পরিবারের সন্তান পরিচয়দানকারী খাজা আলী হাসান আসকারী (৪৮) সহ প্রতারক চক্রের পাঁচ সহযোগীকে গ্রেফতার করে সিটিটিসি। প্রতারক চক্রের বাকি সদস্যরা হলেন- মো. রাশেদ ওরফে রহমত আলী ওরফে রাজা (৩৪), মীর রাকিব আফসার (২০), মো. সজীব ওরফে মীর রুবেল (৩৩), মো. আম্মদ আলী (৩৮) ও মো. বরকত আলী ওরফে রানা (৩২)।প্রতারণার অভিযোগে হাসান আলী আসকারীর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও মতিঝিল থানায় এবং আদালতে আরও তিনটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আলী হাসান আসকারী ২০১৪ সালে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নবাব খাজা আলী আহসান আসকারী নামে একটি জন্ম নিবন্ধন সনদ নেন। এরপর ওই সনদ ব্যবহার করে ২০১৫ সালে তিনি ঢাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পুলিশ ভ্যারিফিকেশন ছাড়াই পাসপোর্ট তৈরি করেন। এরপর ২০১৬ সালের ১৪ ডিসেম্বর দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে নবাব খাজা আলী হাসান আসকারী নামে একটি ওয়ারিশনামা সনদপত্র নিয়েছিলেন। সেখানে নিজের ঠিকানা ব্যবহার করেছেন দক্ষিণখান চেয়ারম্যান বাড়ি।

আরও

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার
তৎকালীন দক্ষিণখানের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন ওই ওয়ারিশ সনদে স্বাক্ষর করেন। পরে তিনি নিকুঞ্জ থেকে নেওয়া জন্ম নিবন্ধন ও পাসপোর্ট দিয়ে ২০১৭ সালে নবাব খাজা আলী হাসান আসকারী নামে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। সেই জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরেই চলতি বছর ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগের হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আলী হাসান আসকারী। অন্যদিকে তার স্ত্রী সাহেবা হেনা আসকারী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনী ব্যানার, পোস্টার ও লিফলেটে ঢাকার নবাব পরিবারের পরিচয় উল্লেখ করেন প্রতারক এই দম্পতি।

 

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

সারাদেশের প্রায় ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক। দুই দিনের এ বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। এতে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা, পাটপণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দরের জটিলতা এবং বাণিজ্য বাধার বিষয়গুলো তুলে ধরা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন। রাকিবুল ইসলাম রাকিব জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের সার্বিক বিষয় শুনবেন। বিশেষ করে আবরার হত্যা মামলার বিচার প্রক্রিয়া

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য প্রস্তুত করা জমিতে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা। বর্তমান রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। পরিকল্পিত দ্বিতীয় ইউনিটের কাজ এগোয়নি। ফলে উন্নয়নের জন্য প্রস্তুত করা

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যাবাসন সম্পূর্ণ একটি আইনি বিষয়। এ ক্ষেত্রে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়াই অনুসরণ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। সেই লক্ষ্যেই দুই দেশের মধ্যে আলোচনা