
প্রকাশ: ৬ নভেম্বর ২০২০, ৫:১৫

নওগাঁর ধামইরহাটে পৃথকভাবে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এমন মর্মান্তিক ঘটনায় ওই এলাকায় চলছে শোকের মাতম। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আড়ানগড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। আড়ানগড় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল জানান, উপজেলার আড়ানগড় ইউনিয়নের অন্তর্গত গোকুল গ্রামের আজিম উদ্দিনের ছেলে আল আমীন (২২) সন্ধ্যায় তার নিজ বাড়ির ঘরের ভিতরে বাল্ব জ্বালানোর জন্য আলাদা তার দিয়ে সংযোগ স্থাপন করছিল।
এমতাবস্থায় সে সংযোগ প্রদানকালে তারের সাথে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে সে মারা যায়। উপরদিকে ওই উপজেলার পার্শ্ববর্তী গ্রাম আড়ানগড় বাসিন্দাপাড়া এলাকার মিলন হোসেনের ছেলে স্বপন(১২) নিজ বাড়ির ঘরের ভিতরের বিদ্যুতের সুইচ বোর্ড থেকে তারের মাধ্যমে আলাদা সংযোগ বের করছিল। এমন সময়ে সেও বিদ্যুৎলাইনে জড়িয়ে পরে ঘটনাস্থলে মারা যায়।
