শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

প্রধানমন্ত্রীর আহ্বান বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিতে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ নভেম্বর ২০২০, ২:১৯

শেয়ার করুনঃ
 প্রধানমন্ত্রীর আহ্বান বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিতে
বিশ্বের সব দেশের জন্য বিশেষত এলডিসি (স্বল্পোন্নত দেশ) এবং উন্নয়নশীল দেশের জন্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত দেশ, এমডিবি এবং আইএফআইএস এক্ষেত্রে উদার সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অতীতে শিখেছি যে, বিচ্ছিন্নতা নয় বরং সহযোগিতা যেকোনো সংকট কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে।’শুক্রবার সন্ধ্যায় আসেম (দ্য এশিয়া-ইউরোপ মিটিং) অর্থমন্ত্রী পর্যায়ের ১৪তম সভায় ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

করোনার কারণে ভার্চুয়ালি আয়োজিত এবারের সভার আয়োজক বাংলাদেশ। এতে সভাপতিত্ব করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি বহুমুখী বৈশ্বিক সমস্যা তৈরি করেছে এবং বৈশ্বিকভাবেই এটির সমাধান করা দরকার। এই সংকট মোকাবিলার জন্য একটি সু-সমন্বিত রোডম্যাপ প্রয়োজন। রাজস্ব প্রণোদনা, কনসেশনাল আর্থিক সহায়তা এবং ঋণের মাত্রা কমানোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলডিসি এবং উন্নয়নশীল দেশগুলোকে বেইল আউটের হাত থেকে রক্ষার জন্য জি-৭, জি-২০, ওইসিডি দেশগুলো, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উন্নত অর্থনীতির দেশগুলোকে অবশ্যই উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিশ্রুত, অথচ অদ্যাবধি অপূরণকৃত কোটামুক্ত বাজার সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তা দিতে হবে।’

এ সময় এবছর চতুর্দশ আসেম অর্থমন্ত্রী সভার আয়োজন করতে পেরে বাংলাদেশ অত্যন্ত আনন্দিত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে যোগদান করায় আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি একটি বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধশালী দেশের স্বপ্ন দেখেছিলেন, আমি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি অত্যন্ত খুশি যে, এ সংকটময় সময়ে আপনারা বিনম্র চিত্তে এবং সহমর্মিতা প্রদর্শনপূর্বক এ সভায় যোগ দিয়েছেন।’

আরও

নদীবন্দরে সতর্ক সংকেত, দশ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

নদীবন্দরে সতর্ক সংকেত, দশ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা
করোনায় সব দেশের স্বাস্থ্য-ব্যবস্থা এবং অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; জনগণের বেশিরভাগই আয় হ্রাস এবং চাকরি হারানোর সম্মুখীন হয়েছে। দারিদ্র্য পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং স্বাস্থ্য খাত কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। অধিকাংশ দেশেই টেকসই উন্নয়ন অভিষ্টের সূচকসমূহের অর্জন ও কষ্টার্জিত সমৃদ্ধি এখন হুমকির সম্মুখীন। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশসমূহ এ মহামারির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
প্রধানমন্ত্রী তার বক্তব্যে গত এক দশকে বাংলাদেশের অব্যাহতভাবে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং আর্থ-সামাজিক সূচকেও উল্লেখযোগ্য অগ্রগতির বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে উন্নীত করার লক্ষ্য নিয়ে আমরা ‘ভিশন ২০৪১’ গ্রহণ করেছি। এসডিজি অর্জনের ক্ষেত্রে আমাদের দেশ ভালো অবস্থানে ছিল। তবে করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সুবিশাল প্রণোদনা প্যাকেজ গ্রহণ করা সত্ত্বেও এ মহামারি আমাদের অগ্রযাত্রার ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।’

‘আমার সরকার এখন পর্যন্ত অর্থনীতির বিভিন্ন সেক্টরের পাশাপাশি আমাদের সমাজের বিভিন্ন খাতকে সহায়তা করার জন্য ১৪ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার সমতুল্য ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই সহায়তা প্যাকেজের পরিমাণ জিডিপির ৪ দশমিক ৩ শতাংশের সমান। কয়েক মাসব্যাপী মহামারির প্রাথমিক ধাক্কা সামলানোর পর আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রপ্তানি, প্রবাস আয়, কৃষি উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে সর্বশেষ প্রবণতাই এটি নির্দেশ করে যে, আমাদের অর্থনীতি এখন টেকসই প্রবৃদ্ধির পথে পুনরায় ফিরে আসছে।’

সর্বশেষ সংবাদ

বৈশ্বিক বাণিজ্যে নতুন চাপ, বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধি

বৈশ্বিক বাণিজ্যে নতুন চাপ, বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধি

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

রাষ্ট্রপতি পদে কারা, জল্পনায় বিএনপির তিন শীর্ষ নেতা

রাষ্ট্রপতি পদে কারা, জল্পনায় বিএনপির তিন শীর্ষ নেতা

পদত্যাগ প্রশ্নে বিব্রতকর মন্তব্য রাষ্ট্রপতির, গুঞ্জন নাকচ

পদত্যাগ প্রশ্নে বিব্রতকর মন্তব্য রাষ্ট্রপতির, গুঞ্জন নাকচ

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে কারা, জল্পনায় বিএনপির তিন শীর্ষ নেতা

রাষ্ট্রপতি পদে কারা, জল্পনায় বিএনপির তিন শীর্ষ নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর সামনে আসার পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও সরকার কিংবা ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে রাজনৈতিক মহল ও দলীয় বিভিন্ন সূত্রে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

পদত্যাগ প্রশ্নে বিব্রতকর মন্তব্য রাষ্ট্রপতির, গুঞ্জন নাকচ

পদত্যাগ প্রশ্নে বিব্রতকর মন্তব্য রাষ্ট্রপতির, গুঞ্জন নাকচ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়ে করা প্রশ্নকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে একটি জাতীয় দৈনিকের সঙ্গে প্রায় দুই মিনিটের টেলিফোন আলাপচারিতায় তিনি পদত্যাগের গুঞ্জন এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, ‘দেখতে পাবেন... প্রশ্নটা বিব্রতকর।’ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের

রাষ্ট্রপতি গুঞ্জনের মাঝেই শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার

রাষ্ট্রপতি গুঞ্জনের মাঝেই শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। স্পিকার গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সেটি পরিবর্তন করা হয়েছে। সংসদ সচিবালয়ের একাধিক সূত্র

রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে স্পষ্ট বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে স্পষ্ট বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি চাইলে শারীরিক অসুস্থতা কিংবা অন্য যেকোনো গ্রহণযোগ্য কারণে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের সুস্পষ্ট বিধান রয়েছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তা সম্পন্ন করা সম্ভব। বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে বিনিয়োগে নতুন অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে বিনিয়োগে নতুন অঙ্গীকার প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যবসাবান্ধব নীতি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারি সেবার আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ব্যবসার সফলতা