
প্রকাশ: ৬ নভেম্বর ২০২০, ১৮:১৬

আশাশুনিতে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্থ মুরগী পালনকারী পরিবারের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে প্রজেক্ট অফিসার কাজী তোবারক হোসেন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এসময় উপকরণ বিতরণ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। জাতি সংঘের কৃষি ও খাদ্য সংস্থার আর্থিক সহযোগিতায়,
বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়নে এবং এনজিও সুশীলনের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান, প্রধান শিক্ষক নিরাঞ্জন কুমার মন্ডল, উপজেলা ফোকাল নাজমা খাতুন ও সাবিনা ইয়াসমিন, এফএস এন্ড এমএ রুহুল কুদ্দুস, বন্ধনা মন্ডল ও নূরজাহান। উল্লেখ্য, সম্প্রতি সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্থ ১৭৭ জন মুরগী পালনকারী পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৩ হাজার ৫৬ টাকা, ৫টি করে মুরগী, ৪০ কেজি করে খাদ্য ও ১টি সাইলো ড্রাম বিতরণ করা হয়।
