বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষণাবেক্ষণের কারণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে মাসব্যাপী পর্যায়ক্রমে রাজধানীর একাংশে মিরপুর, বনানী, গুলশান, বসুন্ধরা, উত্তরাসহ বেশ কিছু এলাকা এবং টঙ্গীতে গ্রাহকেরা দিনে আট ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন। পালাক্রমে আগামী ১৫ দিন দৈনিক আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।গত ২ নভেম্বর দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিদ্যুৎ বন্ধের ঘোষণা দিয়েছিল রাজধানীর একাংশের বিদ্যুৎ সরবরাহ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১৫ দিনের সূচিতে ৩২টি সাবস্টেশন মেরামতের কাজ শেষ করবে ডেসকো।
বিজ্ঞপ্তিতে এ সময়ে গ্রাহকের দুর্ভোগের জন্য ডেসকোর পক্ষ থেকে আন্তরিক দুঃখপ্রকাশ করা হয়। এতে বলা হয়, রক্ষণাবেক্ষণের প্রথম দিন ৫ নভেম্বর মিরপুরে স্টেডিয়াম সুইচিং উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ করা হবে। এতে মিরপুর স্টেডিয়াম ও ক্রীড়া পল্লি কমপ্লেক্স এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।আগামী ৮ নভেম্বর কাকলি এসএস উপকেন্দ্রের মেরামত করা হবে। এদিন বিদ্যুৎ থাকবে না গুলশানের কয়েকটি সড়ক, কাকলি বাসস্ট্যান্ড থেকে বনানী বাজার দক্ষিণাংশ, বনানী পোস্ট অফিস ও বনানীর বেশ কয়েকটি সড়কে।
৯ নভেম্বর মেরামত করা হবে দক্ষিণখান এসএস উপকেন্দ্র। এদিন বিদ্যুৎ থাকবে না মাজার চৌরাস্তা, উত্তরখান মধ্যপাড়া, বালুর মাঠ, শাহী মসজিদ রোড, মুণ্ড, পুলারটেক, জামতলা, গাজিপাড়া, ময়নারটেক, চানপাড়া, উত্তরখান উত্তরপাড়া, উজামপুর, মাউসাইড, চাপানেরটেক, জিয়াবাগ, মোল্লাপাড়া, শ্যামলবাগ, আদর্শপাড়া, রাজ্জাকটাওয়ার ও সংলগ্ন এলাকা, ফজিরবাতান, তালতলা উত্তরখান, মিয়াপাড়া, পুরানপাড়া, কুড়িপাড়ারটেক, বড়বাগ, ফায়দাবাদ, তেরমুখ, হিন্দুপাড়া, স্নানঘাট, গুদারাঘাট, চাপানেরটেক, দক্ষিণখান বাজার ও সংলগ্ন এলাকায়।
১১ নভেম্বর উত্তরা গ্রিড এসএস ও টঙ্গী-৩ এসএস এর সংস্কার করা হবে। এদিন বিদ্যুৎ থাকবে না উত্তরার ১১ নম্বর সেক্টরের কয়েকটি রোড, উত্তরা সোনারগাঁ জনপথ, উত্তরার ১২ নম্বর সেক্টরে। একইদিনে বিদ্যুৎ থাকবে না টঙ্গী থানা, টঙ্গী রেল স্টেশন ও টঙ্গীর কয়েকটি এলাকায়।