
প্রকাশ: ৪ নভেম্বর ২০২০, ২:৩৪

পর্যটকবান্ধব ও আকর্ষনীয় করে গড়ে তুলতে ২৪০ বছরের পুরনো বরিশালের ঐতিহ্যবাহী দূর্গাসাগরে নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন কাঠের ব্রিজ। যা দীঘির মধ্যে থাকা বিচ্ছিন্ন দ্বীপটির সঙ্গে সংযোগ ঘটাবে তীরের। এ নিয়ে এরই মধ্যে পরিকল্পনার কাজ শেষ করেছে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা। এখন শুধু নির্মাণ কাজ শুরু হওয়ার অপেক্ষা। এছাড়াও পর্যটকদের আকর্ষন বাড়াতে বেশকিছু পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কিছু কাজ চলমান রয়েছে, আর কিছু কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে।

তিনি বলেন, এছাড়া এখানে মিনি চিড়িয়াখানা স্থাপন, পাখির সেড স্থাপন করে পাখি পালন, আকর্ষণীয় রাইডসহ মিনি শিশুপার্ক স্থাপন করার পরিকল্পনা ও কাজ এগিয়ে চলছে।উল্লেখ্য বরিশাল জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ঐতিহাসিক দূর্গাসাগর দীঘির অবস্থান। চন্দ্রদ্বীপ রাজ্যের পঞ্চদশ রাজা শিব নারায়ণ ১৭৮০ খ্রিস্টাব্দে এলাকাবাসীর পানি সংকট নিরসনের জন্য মাধবপাশায় ঐতিহাসিক এ দীঘিটি খনন করেন। তার স্ত্রী রানি শ্রীমতী দূর্গারানীর নামানুসারে এ দীঘিটির নামকরণ হয় দূর্গাসাগর।