রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা থাকা উচিত : ট্রুডো

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ২১:৫৬

শেয়ার করুনঃ
মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা থাকা উচিত : ট্রুডো
এবার মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার এ বিষয়ে বক্তব্য দিয়েছেন তিনি। তার মতে, মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। তবে এ ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা উচিত নয়।ট্রুডো বলেন, নির্বিচারে এবং অপ্রয়োজনে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে আঘাত করা উচিত নয়। সাম্প্রতিক সময়ে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্নক কার্টুন প্রদর্শনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রুডো বলেন, আমার অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা উচিত।

তবে এর সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন যে, মত প্রকাশের ক্ষেত্রে অবশ্যই সীমারেখা থাকা উচিত এবং তা লঙ্ঘন করা উচিত নয়। আমাদের অন্যদের প্রতি সম্মান জানাতে হবে। আমরা সমাজ ও পৃথিবীতে যাদের সঙ্গে সব কিছু ভাগাভাগি করে থাকছি তাদের নির্বিচারে এবং অপ্রয়োজনে আঘাত করা মোটেও উচিত নয় বলে উল্লেখ করেছেন তিনি।তিনি বলেন, ‘জনাকীর্ণ কোনো সিনেমা হলে আক্রমণ করার কোনো অধিকার আমাদের নেই। সবকিছুরই একটা সীমা রয়েছে।’ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর প্রতি ইঙ্গিত দিয়ে মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান ট্রুডো।

বহু মতামত, ভিন্ন ভিন্ন আদর্শ এবং সম্মানজনক সামাজিকতার বিষয়টি উল্লেখ করে ট্রুডো বলেন, আমরা যেসব কথা বলি, অন্যদের প্রতি যে আচরণ করি, বিশেষ করে সেসব সম্প্রদায় ও জনগোষ্ঠী যাদের ভয়াবহ বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদের প্রতি এর প্রভাব সম্পর্কে আমরা নিজেদের কাছে দায়বদ্ধ।সাম্প্রতিক সময়ে ফ্রান্সের সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন ট্রুডো। তিনি বলেন, ‘এটি অযৌক্তিক এবং আমাদের ফরাসি বন্ধু যারা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে এই কর্মকাণ্ডের প্রতি কানাডা তীব্র নিন্দা জানায়।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা
বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি গির্জায় তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিউনিসিয়ার এক ব্যক্তি ওই হামলা চালিয়েছে। ইতোমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।এর আগে গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করে ১৮ বছর বয়সী এক কিশোর। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করেন।পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
ফরাসি পত্রিকা শার্লি এবদোও সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও কূটনৈতিক রীতিনীতি ভুলে ঘোষণা করেছেন যে, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে।ফরাসি প্রেসিডেন্টের এমন ইসলাম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়েছে। বিভিন্ন মুসলিম দেশ ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছে এবং ম্যাক্রোঁকে তার ইসলাম-বিদ্বেষী বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ফ্রান্সের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সর্বশেষ সংবাদ

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে নতুন চাপ তৈরি করেছে। নতুন এই সিদ্ধান্তে ১২ কেজি সিলিন্ডারের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার এক ঘোষণায় জানায়, প্রতি ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা, যা

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নৌপরিবহনমন্ত্রী বলেন, জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দেশ

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

বর্তমান সরকারের মেয়াদ দুই মাস পূর্ণ হয়েছে শুক্রবার (১৭ এপ্রিল)। এ সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার, জনকল্যাণ নিশ্চিতকরণ এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার ৬০টি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সরকারি বিবৃতিতে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়নে সরকার ইতিমধ্যে

শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

বিগত দুই সরকারের সময় শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী দুই সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু ঘটে। সময়মতো টিকাদান নিশ্চিত

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা

মোটরসাইকেল মালিকদের জন্য জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে সরকারের চালু করা ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি সম্প্রসারণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে ঢাকা ও ঢাকা মেট্রোসহ দেশের মোট ১২টি জেলার মোটরসাইকেল মালিকরা এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন। পাইলটিং কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত জেলাগুলো হলো—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর,