শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

নাস্তিকরাও উগ্রবাদী হয়ে উঠছে : শাহরিয়ার কবির

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ৪:২

শেয়ার করুনঃ
নাস্তিকরাও উগ্রবাদী হয়ে উঠছে : শাহরিয়ার কবির
‘নাস্তিকরা (সৃষ্টিকর্তায় অবিশ্বাসী) ক্রমেই উগ্রবাদী হয়ে উঠছে’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।তিনি বলেন, ‘উগ্রবাদী মোল্লারা যে আচরণ করেন, নাস্তিকরাও এখন তাই করছেন। তারাও সমাজে হিংসা, বিদ্বেষ, অশান্তি ছড়াচ্ছে। বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত করছে। তারাও উগ্রবাদী হয়ে উঠছে। নাস্তিকরা আল্লাহ-রাসুলকে নিয়ে যেভাবে বিষোদগার করছে, তা সুস্থ মস্তিষ্কের কর্ম নয়। অথচ নাস্তিকরা আগে ঠিক এমন ছিল না। তার মানে সমাজ এক অস্থির সময় পার করছে।’ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কার প্রসঙ্গে জাগো নিউজের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন এ বিশ্লেষক।

শাহরিয়ার কবির বলেন, ‘ডিজিটাল আইন এবং এ আইনে মামলা ও গ্রেফতার বিষয়ে প্রথম থেকেই আপত্তি করে আসছি। এই আইনের অপব্যবহার হবে এমন আশঙ্কা আমার মতো সবারই। কিন্তু এর বিপরীতেও আলোচনা আছে। বাকস্বাধীনতা মানেই আমি যা ইচ্ছা তা বলতে পারি না। সমাজ, রাষ্ট্র ও বাস্তবতাকে উপেক্ষা করে যা ইচ্ছা তাই করা যায় না।’

তিনি বলেন, ‘পৃথিবীর ৭০০ কোটি মানুষের মধ্যে ৬০০ কোটিই সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন। এ বিশ্বাসকে অস্বীকার করার কোনো উপায় নেই। ধর্মীয় আচার বা অনুভূতির প্রকাশই মানুষের স্বাধীনতা। অন্যের অধিকার বা আচারকে খাটো করে দেখা কোনো ধর্মই সংরক্ষণ করে না। অথচ উগ্রবাদী মোল্লারা তা মনে করে না। তারা অপরের প্রতি হিংসা-বিদ্বেষ ছড়াতে ধর্মের অপব্যাখ্যা দিয়ে আসছেন। আমরা ধর্মান্ধদের এমন আচরণের প্রতিবাদ করে আসছি। উগ্রবাদীদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে কড়া সমালোচনা করছি।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

জিয়া হত্যা মামলার আসামি এবার ট্রাইব্যুনালে নতুন অভিযোগে হাজির

জিয়া হত্যা মামলার আসামি এবার ট্রাইব্যুনালে নতুন অভিযোগে হাজির
এ বিশ্লেষক বলেন, ‘একইভাবে প্রতিবাদ বা বিরোধিতা করছি নাস্তিকদের ছাড়ানো হিংসা নিয়েও। ধর্মে বিশ্বাস করুন বা না করুন, আপনি অন্যের মনে আঘাত দিতে পারেন না। স্বাধীনতার নামে যা খুশি তাই করতে পারেন না। ওহাবি মোল্লারা ইহুদি-নাসারা নিয়ে যেভাবে মত প্রকাশ করছে, নাস্তিকরাও এর বিপরীতে তাই করছে। নাস্তিকরা আল্লাহ-রাসুল নিয়ে যেভাবে বিষোদগার করছে, তা সুস্থ মস্তিষ্কের কর্ম নয়। মনে রাখতে হবে, পশ্চিমা বিশ্ব আর বাংলাদেশ এক নয়। এটি আমি ব্লগারদের বারবার বলে থাকি। এখানকার বাস্তবতা আমলে নিয়ে আপনাকে মত প্রকাশ করতে হবে।’

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তিনি জাগো নিউজকে আরও বলেন, ‘মৌলবাদী হচ্ছে, অন্যের মতকে মেনে না নেয়া। নাস্তিকরাও এখন তাই করছে। তাহলে মৌলবাদীদের সঙ্গে তাদের তফাৎ কোথায়? পাকিস্তান আমলেও নাস্তিকতা ছিল। অধ্যাপক আহমেদ শরীফরা ‘নাস্তিক সমিতি’ করেছিলেন। তারা কোনো হিংসা ছড়াননি। তারা সমাজে শান্তি প্রতিষ্ঠার বাণী প্রচার করেছেন। আর এখন?’

সর্বশেষ সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

রাষ্ট্রপতি পদে কারা, জল্পনায় বিএনপির তিন শীর্ষ নেতা

রাষ্ট্রপতি পদে কারা, জল্পনায় বিএনপির তিন শীর্ষ নেতা

পদত্যাগ প্রশ্নে বিব্রতকর মন্তব্য রাষ্ট্রপতির, গুঞ্জন নাকচ

পদত্যাগ প্রশ্নে বিব্রতকর মন্তব্য রাষ্ট্রপতির, গুঞ্জন নাকচ

রাষ্ট্রপতি গুঞ্জনের মাঝেই শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার

রাষ্ট্রপতি গুঞ্জনের মাঝেই শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার

টেকনাফে নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান

টেকনাফে নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে কারা, জল্পনায় বিএনপির তিন শীর্ষ নেতা

রাষ্ট্রপতি পদে কারা, জল্পনায় বিএনপির তিন শীর্ষ নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর সামনে আসার পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও সরকার কিংবা ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে রাজনৈতিক মহল ও দলীয় বিভিন্ন সূত্রে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

পদত্যাগ প্রশ্নে বিব্রতকর মন্তব্য রাষ্ট্রপতির, গুঞ্জন নাকচ

পদত্যাগ প্রশ্নে বিব্রতকর মন্তব্য রাষ্ট্রপতির, গুঞ্জন নাকচ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়ে করা প্রশ্নকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে একটি জাতীয় দৈনিকের সঙ্গে প্রায় দুই মিনিটের টেলিফোন আলাপচারিতায় তিনি পদত্যাগের গুঞ্জন এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, ‘দেখতে পাবেন... প্রশ্নটা বিব্রতকর।’ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের

রাষ্ট্রপতি গুঞ্জনের মাঝেই শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার

রাষ্ট্রপতি গুঞ্জনের মাঝেই শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। স্পিকার গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সেটি পরিবর্তন করা হয়েছে। সংসদ সচিবালয়ের একাধিক সূত্র

রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে স্পষ্ট বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে স্পষ্ট বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি চাইলে শারীরিক অসুস্থতা কিংবা অন্য যেকোনো গ্রহণযোগ্য কারণে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের সুস্পষ্ট বিধান রয়েছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তা সম্পন্ন করা সম্ভব। বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে বিনিয়োগে নতুন অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে বিনিয়োগে নতুন অঙ্গীকার প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যবসাবান্ধব নীতি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারি সেবার আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ব্যবসার সফলতা