
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ২১:৩৯

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২২ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষ ১৭ জন ও নারী পাঁচজন। তাদের সবাই হাসপাতালে মারা যান।এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫৭৭ জন।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ২১টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮১৫ টি নমুনা। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৩৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮১ হাজার ৮৭৫ জন।
