শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬৬ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

হলুদ সাংবাদিকতার মূল উৎপাটন করা হবে :কাজী বাবুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ১৮:৫

শেয়ার করুনঃ
হলুদ সাংবাদিকতার মূল উৎপাটন করা হবে :কাজী বাবুল
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালের দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের নিয়ে গঠিত ‘সম্পাদক পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুরে ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র ‘নিসর্গ পার্কে’ সম্পাদক পরিষদের আয়োজনে শনিবার দিনব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল এবং ফটো সাংবাদিক পরিষদের অংশগ্রহণে এবং সম্পাদক পরিষদের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত সম্পাদক পরিষদ’র প্রধান উপদেষ্টা ও আজকের বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি মো . মিজানুর রহমান মিজান।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য এবং আর্থ সামাজিক উন্নয়নে বড় ভুমিকা রাখতে পারেন সাংবাদিকরা। তিনি বলেন, ‘সাংবাদিকের লেখা একটি সংবাদ দেশ এবং দেশের সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতাকে বাঁধাগ্রস্ত করতে পারে। তাই সরকারের চলমান উন্নয়ন কাজ বাঁধাগ্রস্ত হয় এমন সংবাদ পরিবেশন না করার আহবান জানিয়েছে তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নে অপসাংবাদিকতার বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বরিশাল সম্পাদক পরিষদের সভাপতি এবং বাংলাদেশ সম্পাদক ফোরাম’র নবগঠিত আহবায়ক কমিটির সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, ‘সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন করে জাতির সামনে তুলে ধরেন, এটাই তাদের প্রকৃত দায়িত্ব। তাই এক কথায় বলতে গেলে সাংবাদিকরা সত্যের সাধক।’

আরও

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা
‘সম্পাদক পরিষদ’ বরিশাল এর সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে কাজী নাসির উদ্দিন বাবুল আরও বলেন, ‘এই দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম; কবে আমরা ঐক্যবদ্ধ হবো। একদল তরুণ সম্পাদকদের উদ্যোগে আজ আমরা সেই কাঙ্খিত দিনে পৌঁছেছি। এই ঐক্যবদ্ধতা আমাদের বরিশালে সাংবাদিকতার উন্নয়ন, অপসাংবাদিকতা রোধ এবং সাংবাদিকতার নামে যেসব চাঁদাবাজ-হলুদ সাংবাদিকরা এ পেশাকে একেবারে নিপাত করতে চাচ্ছে তাদের মূল উৎপাটন করা হবে।

বরিশাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
তিনি বলেন, ‘আমি বরিশাল বিভাগ থেকে বাংলাদেশ সম্পাদক ফোরাম’র সদস্য হয়েছি। আমি আপনাদের মুখপাত্র হিসেবে ঢাকায় কাজ করবো। বরিশালের স্থানীয় পত্রিকার মান উন্নয়ন ও আপনাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমি নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা এর সুফল পাবেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
সম্পাদক পরিষদ, নিউজ এডিটরস্ কাউন্সিল এবং ফটো সাংবাদিক পরিষদের সদস্যদের উদ্দেশ্য করে কাজী বাবুল বলেন, ‘সংগঠনকে কলুষিত করা যাবে না। এতে ফলাফল ভালো হয় না। আপনারা ধৈর্য্য ধরুন। সংগঠন শক্তিশালী হলে কোন অপশক্তিই আমাদের সামনে দাঁড়াতে পারবে না।

সম্পাদক পরিষদ, বরিশাল এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সম্পাদক পরিষদের উপদেষ্টা কাজী মেহেরুন্নেসা বেগম, সিনিয়র-সহসভাপতি কাজী মফিজুল ইসলাম, নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা। এছাড়াও মঞ্চে আরও উপস্থিত ছিলেন ‘সম্পাদক পরিষদ’র উপদেষ্টা অপর্ণা খাঁন, নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার প্রমুখ।

আরও

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা
আলোচনা সভা’র পূর্বে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রী মর্যাদায় আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি’র সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা পরবর্তী মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়। এরপর সম্পাদক পরিষদের কার্যনির্বাহী সদস্য কাজী আল মামুন এর মনোমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠিত ‘র‌্যাফেল ড্র’র প্রথম পুরস্কার অর্জন করেন নিউজ এডিটরস্ কাউন্সিলের সদস্য আল আমিন জুয়েল। এছাড়াও অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সম্পাদক পরিষদের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, উপদেষ্টা মেহেরুন্নেসা বেগমসহ অন্যান্য সম্পাদক নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

সর্বশেষ সংবাদ

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন হুঁশিয়ারি

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নৌপরিবহনমন্ত্রী বলেন, জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দেশ

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

বর্তমান সরকারের মেয়াদ দুই মাস পূর্ণ হয়েছে শুক্রবার (১৭ এপ্রিল)। এ সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার, জনকল্যাণ নিশ্চিতকরণ এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার ৬০টি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সরকারি বিবৃতিতে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়নে সরকার ইতিমধ্যে

শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

বিগত দুই সরকারের সময় শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী দুই সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু ঘটে। সময়মতো টিকাদান নিশ্চিত

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা

মোটরসাইকেল মালিকদের জন্য জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে সরকারের চালু করা ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি সম্প্রসারণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে ঢাকা ও ঢাকা মেট্রোসহ দেশের মোট ১২টি জেলার মোটরসাইকেল মালিকরা এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন। পাইলটিং কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত জেলাগুলো হলো—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর,

আগামী বছর হজের খরচ কমানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আগামী বছর হজের খরচ কমানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আগামী বছর থেকে হজ পালনের ব্যয় আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার আগামী বছরের হজযাত্রীদের জন্য খরচ আরও কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী বছর যারা হজে যাবেন, তাদের