
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ৫:৫৬
করোনা পরিস্থিতিতে মানুষজন আতঙ্কিত। সরকারি নির্দেশনায় শহর থেকে গ্রাম সবখানেই লোক সমাগম কমাতে স্থানীয় প্রশাসন কঠোর ভূমিকা পালন করছেন। সামাজিক দূরত্ব কমাতে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলাবাহিনী টহল দিচ্ছে নিয়মিত। এই সুযোগে কোথাও কোথাও প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। নিজেদের পুলিশ ও সাংবাদিক পরিচয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এমন সংবাদে গাজীপুরের মনিপুর খাসপাড়া থেকে তিন প্রতারককে আটক করেছে পুলিশ।
