
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ১৬:২০

করোনা ভাইরাস ঠেকাতে এখন বহুল আলোচিত ইস্যু চিকিৎসক ও এ সংক্রান্ত কাজে নিয়োজিতদের সুরক্ষা পোশাক ও সরঞ্জাম বা পিপিইর সংকট। আমদানিনির্ভর পিপিই দেশেই তৈরিতে উদ্যোগী হয়েছেন কিছু গার্মেন্টস উদ্যোক্তাসহ এনজিও, ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তবে এ পোশাকের ডিজাইনসহ বিভিন্ন করোনা প্রতিরোধী হিসেবে সরকারের স্বাস্থ্য বিভাগের অনুমোদন পেতে কিছুটা সময় লেগে গেছে। স্বেচ্ছাশ্রমের এ কার্যক্রমের সঙ্গে জড়িতরা জানিয়েছেন, পিপিই বিতরণ পর্যায়ে যেতে আরো সপ্তাহখানেক সময় প্রয়োজন হবে।

উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে গতকালই বিজিএমইএ থেকে কারখানা বন্ধ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ পরিস্থিতিতে শ্রমিকদের ধরে রাখাও কঠিন হবে। ফলে তা কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।