
প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ০:১৯

প্রধানমন্ত্রী ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্র্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। শহরের ফারুকী পার্কে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বৃত্তের মাঝখানে দাঁড় করিয়ে মোট ৩৫টি পরিবাররের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
