
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ৩:৩৫

বরিশালের গৌরনদীতে করোনা সম্পর্কিত জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে একতা গ্রাম উন্নয়ন সংঘের উদ্দ্যোগে গৌরনদী খাঞ্জাপুর ইউনিয়নে নোভেল করোনা ভাইরাস কিভাবে ছড়ায় এবং প্রতিরোধের উপায় সম্পর্কে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট এবং ডেটল সাবান বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন একতা গ্রাম উন্নয়ন সংঘের সভাপতি কাউসার আহমেদ(মানিক),সাইফুজ্জামান মানিক,নুরুল হক মিয়া,শিক্ষক সাহাদাত খলিফা,তানভীর গাজীসহ প্রমুখ।
