
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ২২:২৭
দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।শুক্রবার (২০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে তিনজন নতুন করে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ। নারীর বয়স ৩০ বছর। পুরুষ একজনের বয়স ৩০। আরেকজনের বয়স ৭০, তিনি আইসিইউতে আছেন ক্রিটিক্যাল অবস্থায়। তিনজনই ইতালিফেরত প্রবাসীর সংস্পর্শে থেকে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে আইসোলশনে আছেন ৩০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন।
