
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ২১:৩৫

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কার্যক্রম বিভিন্ন মেয়াদে স্থগিত করা হয়েছে। একই কারণে এবার দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে জাতীয় জাদুঘর।শুক্রবার (২০ মার্চ) দুপুরে জাতীয় জাদুঘরের কীপার (জনশিক্ষা বিভাগ) ড. শিহাব শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে চলার জন্য দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় জাদুঘর। এ সময়ে জাদুঘরের সমস্ত গ্যালারি ও নিদর্শন দর্শনার্থীদের পরিদর্শনের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে দাপ্তরিক কাজ চলবে।

ইনিউজ ৭১/ জি.হা