
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১৮:২৯

করোনাভাইরাসকে সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রয়াসে করোনাভাইরাসকে পরাজিত করব। করোনা যত বড়ই শত্রু হোক না কেন। আমরা এই ভাইরাসকে পরাজিত করতে পারব বলে আশা করছি।শুক্রবার (২০ মার্চ) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কাদের এ কথা বলেন।

ইনিউজ ৭১/ জি.হা