
প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ৩:২০

৫৪ টাকার চাল ৫৯ টাকায় বিক্রি করায় দু’টি আড়তকে জরিমানা করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মা-মণি ও রাইস নামের দুটি চালের আড়তকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসকে (কোভিড-১৯) পুঁজি করে কেউ যাতে চাল, ডাল, আটা, ময়দা, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করতে পারে এবং মূল্য বাড়িয়ে না দেয় অভিযানে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এ সময় করোনাভাইরাসের কারণে আতঙ্কিত না হওয়া এবং অতিরিক্ত পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে ব্যবসায়ী ও ভোক্তাদের পরামর্শ দেয়া হয়েছে।
