
প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ২:৫

আসন্ন ঢাকা-১০ আসনসহ তিনটি সংসদীয় আসনে উপনির্বাচন যথাসময়ে হবে জানিয়ে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর বলেছেন, করোনার কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হবে, আক্রান্ত হওয়ার সংখ্যাও কম হবে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন ও অন্যান্য উপনির্বাচন হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত দেয়া হবে। তিনি বলেন, আমরা চিন্তা করেছি খুব ভালো পরিবেশে যেহেতু ভোটার উপস্থিতি কম ছিল, করোনার কারণে ভোটার কম হবে এটা ধরেই নেয়া হয়েছে। তাই করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনাও কম।
প্রসঙ্গত, আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরগাট-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
