শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬২৪ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিভিন্ন রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীf

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ১৭:৪১

শেয়ার করুনঃ
বিভিন্ন রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীf

উত্তরের দুই জেলা পাবনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তনগর পাবনা এক্সপ্রেস ট্রেনের সেবা ঢালারচর পর্যন্ত বর্ধিত করে ‘ঢালারচর এক্সপ্রেস’ ও ঢাকা-জামালপুর-ঢাকা (ভায়া বঙ্গবন্ধু সেতু পূর্ব) রুটে নতুন ট্রেন ‘জামালপুর এক্সপ্রেস, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের রেক নতুন কোচ দ্বারা প্রতিস্থাপন ও ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের সেবা রাজবাড়ী এক্সপ্রেস নামে ভাঙ্গা পর্যন্ত বর্ধিতকরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ১১টার দিকে গণভবনে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কিছুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

একইসঙ্গে পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা প্রদানের জন্য মোবাইল অ্যাপস ভিত্তিক ‘পল্লী লেনদেন’ কার্যক্রম; এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ‘গুরুত্বপূর্ণ ৯টি ব্রিজ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ১৫ হাজার মিটার চেইনেজে তিতাস নদীর ওপর ৫৭৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু এবং মানিকগঞ্জ জেলার সদর উপজেলাধীন মানিকগঞ্জ-সিঙ্গাইর আরএইচডি রাস্তায় কালিগঙ্গা নদীর ওপর ৪৫৬ মিটার পিসি গার্ডার সেতু উদ্বোধন করেন।

এছাড়া চট্টগ্রাম ওয়াসার চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নির্মিত ‘শেখ রাসেল পানি শোধনাগার’ এর উদ্বোধন। খুলনা ওয়াসার ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প’ এর আওতায় নবনির্মিত ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আরও

রাজধানীতে গুলিতে আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব

রাজধানীতে গুলিতে আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘সারাদেশের যেসকল স্থানে ট্রেন চলাচলে ঝুকি রয়েছে, লাইন সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে দ্রুত ঠিক করতে হবে। লাইন সমস্যার কারণে বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ জানা গেছে, ১ হাজার ৭৩৭ কোটি টাকা ব্যয়ে গত বছরের শেষের দিকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত ৭৮ দশমিক ৮ কিলোমিটার রেলপথের নির্মাণকাজ শেষ হয়। পরে ১৩ নভেম্বর পরীক্ষামূলক ট্রেন চলাচল চালু করা হয়। অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার।

ট্রেনটি সকাল ৭.২৫ মিনিটে ঢালারচর থেকে ছেড়ে ১১.১০ মিনিটে রাজশাহী পৌঁছাবে। ফিরতি পথে রাজশাহী থেকে বিকেল ৪.২৫ মিনিটে ছেড়ে রাত ৮.১০ মিনিটে ঢালারচর পৌঁছাবে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান প্রধানমন্ত্রী থাকাকালে পাবনায় রেল লাইন করার সিদ্ধান্ত নেন। পাবনায় রেলপথের জন্য ওই সময় জমি অধিগ্রহণ করা হয়। এরপর দীর্ঘদিন প্রকল্পটিতে কোনো অগ্রগতি হয়নি। পরে ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি পাবনায় এক জনসভায় এই রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলপথের নকশার পরিবর্তন করে এটি পাবনার ত্রিমোহনী এলাকা ঢালার চর পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

অপরদিকে, ঢাকা-জামালপুর-ঢাকা (ভায়া বঙ্গবন্ধু সেতু পূর্ব) রুটে ‘জামালপুর এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল সাড়ে ১০টায়। জামালপুর পৌঁছাবে বিকাল ৪টা ৫ মিনিটে এবং জামালপুর ছাড়বে বিকাল পৌনে ছয়টার সময়। ঢাকা পৌঁছাবে রাত সাড়ে ১১টায়। ট্রেনের বিরতি স্টেশনের নামসমূহ: বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, ভূঞাপুর, হেমনগর, অ্যাড. মতিউর রহমান, তারাকান্দি, সরিষাবাড়ি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

জামালপুর এক্সপ্রেসে এসি চেয়ার ১১০টি ও শোভন চেয়ার ৫১০টিসহ সর্বমোট ৬২০টি আসনের ব্যবস্থা থাকবে। সাপ্তাহিক বন্ধের দিন হবে রবিবার। ট্রেনটিতে যাত্রী সুবিধা সম্বলিত প্রতিটি কোচ স্টেইনলেস স্টিলের তৈরি। প্রতিবন্ধী যাত্রিদের হুইল চেয়ারসহ চলাচলের সুবিধার্থে থাকছে মেইন ও টয়লেটের প্রশস্ত দরজা এবং নির্ধারিত আসনের সুবিধা। শীতাতপ নিয়ন্ত্রিত কোচে রয়েছে পরিবেশ বান্ধব বায়ো-টয়লেট এবং আধুনিক ও উন্নত মানের রুফ মাউন্টেড এয়ার কন্ডিশনার ইউনিট সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।

আরও

১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

জামালপুর থেকে ঢাকা পর্যন্ত রেলপথে “জামালপুর এক্সপ্রেস” ট্রেনটি চালু হলো প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে। তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব-টাঙ্গাইল হয়ে নতুন রুটে ঢাকা-জামালপুরের মধ্যে আন্তঃনগর এ ট্রেনটি পরিচালনার মাধ্যমে বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি বৃহৎ জনগোষ্ঠীর রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে।

কৃষি ক্ষেত্রেও অভূতপূর্ব উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই ট্রেনে ব্যবহৃত মিটারগেজ কোচগুলো এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থায়নে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ইন্দোনেশিয়ার পিটি ইনকা থেকে সংগ্রহ করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

শিরোপা ধরে রাখার মিশনে বিকেলে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

শিরোপা ধরে রাখার মিশনে বিকেলে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলাদেশ ইস্যুতে তৃতীয় দেশের প্রভাব নাকচ ভারতের

বাংলাদেশ ইস্যুতে তৃতীয় দেশের প্রভাব নাকচ ভারতের

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নাকচ করলেন তারেক

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নাকচ করলেন তারেক

ইরান চুক্তি না করলে পরিণতি খারাপ: ট্রাম্প

ইরান চুক্তি না করলে পরিণতি খারাপ: ট্রাম্প

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নতুন ব্যবস্থায় পরিচালিত হবে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে। এর অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যেসব ভ্রমণকারীর যুক্তরাজ্যে যেতে ভিসা প্রয়োজন

বাংলাদেশ ইস্যুতে তৃতীয় দেশের প্রভাব নাকচ ভারতের

বাংলাদেশ ইস্যুতে তৃতীয় দেশের প্রভাব নাকচ ভারতের

বাংলাদেশকে কেন্দ্র করে আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের সংসদে একাধিক প্রশ্ন উঠেছে। এসব প্রশ্নের জবাবে ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক কোনো তৃতীয় দেশের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরশীল নয় এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে সরকার সার্বক্ষণিক নজর রাখছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লোকসভায় বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নের লিখিত উত্তরে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

যমুনা পুলিশের বলপ্রয়োগে কোনো হতাহতের ঘটনা নেই: প্রেস উইং

যমুনা পুলিশের বলপ্রয়োগে কোনো হতাহতের ঘটনা নেই: প্রেস উইং

ঢাকার যমুনা এলাকায় পুলিশি বলপ্রয়োগ ও সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল “৩ জন নিহত” সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি। প্রেস উইং ফ্যাক্টস জানায়, আজ নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়া

৪৪তম বিসিএসে ১,৪৯০ জনের নিয়োগ আদেশ

৪৪তম বিসিএসে ১,৪৯০ জনের নিয়োগ আদেশ

৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৪৯০ জনকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় সাত মাস পর এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলো। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে নিয়োগ আদেশ জারি করা হয়। পরদিন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আদেশটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রশাসন ক্যাডারে ২৪৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

ওসমান হাদির হত্যার বিচারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার

ওসমান হাদির হত্যার বিচারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার

ঢাকায় শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। ৫ ফেব্রুয়ারি বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। প্রথমে পুলিশ কোনো বল প্রয়োগ করেনি। পরবর্তী দিন, ৬ ফেব্রুয়ারি, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও জলকামান