মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬১৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ঢাকায় ইয়াবার প্রধান ডিলার ছিলেন যুবলীগের বহিষ্কৃত আরমান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ২১:১৬

শেয়ার করুনঃ
ঢাকায় ইয়াবার প্রধান ডিলার ছিলেন যুবলীগের বহিষ্কৃত আরমান

ক্যাসিনো কিং এনামুল হক আরমান ঢাকায় ইয়াবার অন্যতম ডিলার ছিলেন। কক্সবাজার থেকে ইয়াবা ঢাকায় আনতেন। অবৈধ ক্যাসিনো পরিচালনা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল অর্থ আয় করতেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। মাদক থেকে তিনি কীভাবে আয় করতেন তাও প্রকাশ করেছেন তদন্তকারী কর্মকর্তাদের কাছে। জানিয়েছেন, কক্সবাজারের দু’জন মাদক ব্যবসায়ী তাকে ইয়াবা সরবরাহ করতেন। তার একজন আকতার কামাল। আরেকজন কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাগ্নে শাহেদুর রহমান নিপু। কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে যে ২৫২ জনের তালিকা করা হয়েছিল তার মধ্যে ৫০ জনকে মাদকের সম্রাট হিসাবে আখ্যায়িত করা হয়।

৫০ জনের তালিকায় কামাল ও নিপু ছিলেন। আরমানকে প্রথমে আকতার ইয়াবার চালান সরবরাহ করতো। র‌্যাবের মাদক অভিযান শুরু হলে তিনি আত্মগোপনে যান। একপর্যায়ে তিনি পুলিশের হাতে ধরা পড়লে মাদক উদ্ধার অভিযানে পুলিশের বন্দুকযুদ্ধে আকতার নিহত হয়। তার মৃত্যুর পর ইয়াবার চালানে সংকট দেখা দেয়। তখন আরমানের গুরু ক্যাসিনো ডন সম্রাটের হাত ধরে নিপুর সঙ্গে তার পরিচয় ঘটলে আবারও আগের মতো রমরমা ইয়াবা বাণিজ্য চলতে থাকে।

এরপর থেকেই বদির ভাগ্নে নিপু তাকে ইয়াবা সরবরাহ করতেন। প্রত্যেক মাসে তিনি ইয়াবা থেকে ২ লাখ টাকা আয় করতেন। আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়ানো জন্য আরমানের সহযোগীরা কক্সাবাজার থেকে সরাসরি সড়কযোগে ঢাকায় ইয়াবা আনতেন না। কক্সবাজারে ইয়াবার চালানকারী নিপুর লোকজন প্রথমে ইয়াবা সড়কপথে নোয়াখালী নিয়ে যেতেন। পরে নোয়াখালী থেকে লঞ্চে করে ওই চালান ঢাকার সদরঘাটে আসতো। ওই চালান খালাস করার জন্য সদরঘাটের একাধিক কুলির সর্দার জড়িত। তাদের কয়েকজনের নাম জানতে পেরেছেন গোয়েন্দারা। আরমান বিপুল পরিমানের ইয়াবা ঢাকায় নিয়ে এসে তার সহযোগীদের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতেন। আরমানকে ঘিরে ইয়াবার একটি চক্র গড়ে উঠেছিল।

আরও

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার
সূত্র জানায়, ২০১৩ সালের নভেম্বর মাস থেকে আরমান ইয়াবা কারবারে জড়িয়ে যান। এরআগে সম্রাটের অন্যতম সহযোগী খালেদ হোসেন ভুঁইয়া কক্সাবাজার থেকে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসতেন। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে খালেদ ও আরমানের মধ্যে মধ্যে দ্বন্দ্ব শুরু হলে তাদের গুরু ঢাকা দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের হস্তক্ষেপে সমাধান হয়। সম্রাট খালেদকে ক্যাসিনো পাড়া মতিঝিলের একাধিক ক্লাবে মনোযোগী হতে বলেন। অপরদিকে আরমানকে ইয়াবার চালানের দেখভাল করতে বলেন। এরপর থেকে আরমান ঢাকার ইয়াবা চালানের প্রধান ডিলারে পরিণত হন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সূত্রে জানা গেছে, আরমানের সঙ্গে খিলগাঁওয়ের খুচরা মাদক ব্যবসায়ী শাহেদের সম্পর্ক ছিল। শাহেদ খিলগাঁও থানা যুবলীগের নেতা। একপর্যায়ে কক্সাবাজার থেকে ঢাকায় যে ইয়াবা চালান আসতো তার দেখভালে আরমানের প্রধান সহযোগী ছিলেন শাহেদ। শাহেদের হাত ধরেই কক্সাবাজারের ইয়াবা ব্যবসায়ী আকতারের সঙ্গে তার পরিচয় ঘটে। সূত্র জানায়, ২০১৬ সালের জানুয়ারী মাসে আরমান মিয়ানমারে যান। ইয়াবা কারবারকে আরও বেগবান করার জন্য মিয়ানমারের মাদক ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে তিনি মিয়ানমার গিয়েছিলেন বলে স্বীকার করেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সূত্র জানায়, কক্সাবাজার থেকে সড়ক পথে নোয়াখালী হয়ে নৌ পথে ঢাকার সদরঘাটে যখন ইয়াবা ট্যাবলেট আসতো তখন ওই ইয়াবা বহন করার জন্য আরমানের সহযোগীরা একটি সাদা মাইক্রোবাস ব্যবহার করতেন। ওই মাইক্রোবাসে কেন্দ্রীয় যুবলীগের একটি লোগো লাগা থাকতো। আরমানের নির্দেশে মূলত তার সহযোগীরা ওই লোগো লাগিয়েছেন এজন্য যে, যাতে আইন-শৃঙ্খলা বাহিনী গাড়িতে তল্লাশী না করে। সূত্র জানায়, গত বছরের মার্চে বংশাল মোড়ে ওই মাইক্রোবাসে থাকা আরমানের সহযোগীদের সাথে পুলিশের বাক-বিতন্ডা হয়। এসময় আরমান সেখানে থাকা কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এরপরই গাড়িটি ছেড়ে দেয়া হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা
  

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল এবং জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর)

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুত করা পাঠ্যবইয়ের মুদ্রণ ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি ছাপাখানায় গিয়ে তিনি আকস্মিকভাবে পরিদর্শন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ রাতে বিষয়টি নিশ্চিত করে। পরিদর্শনকালে মন্ত্রী ছাপাখানায় প্রস্তুত বইয়ের কাগজ, বাঁধাই ও ছাপার

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে উল্লেখ করে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের স্বীকৃতি দিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ রক্ষায় জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো.

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।  রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য