বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

নুসরাত হত্যা মামলা পরিচালনায় কোন অর্থ নেননি আইনজীবীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ১৮:৫৩

শেয়ার করুনঃ
নুসরাত হত্যা মামলা পরিচালনায় কোন অর্থ নেননি আইনজীবীরা

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় কোনো রকম পারিশ্রমিক ছাড়াই আইনি সহায়তা দিয়েছেন অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ, অ্যাডভোকেট আকরামুজ্জামান ও অ্যাডভোকেট শাহজাহান সাজুসহ বেশ কয়েকজন আইনজীবী। অ্যাডভোকেট শাহজাহান সাজু বলেন, ২৭ মার্চ নুসরাতের শ্লীলতাহানির মামলাটি পরিচালনা করি। নুসরাত মারা যাওয়ার পর ১০ এপ্রিল থেকে এ মামলার সঙ্গে সম্পৃক্ত হই। সামাজিক দায়বদ্ধতা থেকে আসামিদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনি লড়াই করেছি উল্লেখ করে তিনি বলেন, আমারও তিনটা মেয়ে আছে, আমার মেয়েরাও লেখাপড়া করতে শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। আর কোনো মেয়েকে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এমন নির্মমতার শিকার হতে না হয় তার জন্য বিনা পারিশ্রমিকে নিরলসভাবে কাজ করছি।

প্রসঙ্গত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করবেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আবদুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আবদুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।

আরও

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে ওই মাদ্রাসার কেন্দ্রে যায় রাফি। এ সময় বোরকা পরিহিত কয়েকজন তাকে পাশের বহুতল ভবনের ছাদে ডেকে নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা তুলে নিতে চাপ দেয়। রাজি না হলে রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় তারা। এতে রাফির পুরো শরীর দগ্ধ হয়। ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই বাদী হয়ে ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

রাফি হত্যা মামলায় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ২১ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। পরে ২৯ মে ১৬ জনকে আসামি করে ৮০৮ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে পিবিআই। চার্জশিটভুক্ত ১৬ আসামির মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ৩০ মে মামলাটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ১০ জুন আদালত মামলাটি আমলে নিলে শুনানি শুরু হয়। ২০ জুন অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারিক আদালত। ২৭ ও ৩০ জুন মামলার বাদী মাহমুদুল হাসান নোমানকে জেরার মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। এরপর ৯২ সাক্ষীর মধ্যে ৮৭ জন সাক্ষ্য দেন আদালতে।

ইনিউজ ৭১/এম.আর

আরও

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয়

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে পলাতক। এমন একজন পলাতক আসামির পক্ষে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয়

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, ঢাকাসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। বাকি সদস্যদের মোতায়েন করা হয়েছে দেশের আরও সাত