
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ১:১৯

যুবলীগের চেয়ারম্যানের পদ হারানো ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওমর ফারুকের স্ত্রী শেখ সুলতানা রেখা, পুত্র আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী ও ইশতিয়াক আহমেদ চৌধুরীর হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে এনবিআর এই নির্দেশ দিয়েছে। সরকারের রাজস্ব গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে পাঠানো চিঠিতে ব্যাংকগুলোকে আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করে এ সংক্রান্ত একটি পরিচালন প্রতিবেদন (হিসাবসমূহের সর্বশেষ স্থিতি উল্লেখসহ) জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে। চিঠিতে রাজধানীর ধানমন্ডির ইস্টার্ন হেরিটেজ, চট্টগ্রামের রাউজান ও রমনার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব