বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বাংলাদেশ ব্যাংকে চাকরি, যোগ দিতে এসে দেখেন সবই ‘ভুয়া’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৪

শেয়ার করুনঃ
বাংলাদেশ ব্যাংকে চাকরি, যোগ দিতে এসে দেখেন সবই ‘ভুয়া’

খুলনা নড়াইল থেকে বাংলাদেশ ব্যাংকে যোগদান করতে এসেছেন সোহাইব ফারাজী। সঙ্গে এসেছেন তার ভাই। দেশের সবচেয়ে বড় ব্যাংকে চাকরি। অনেক বড় স্বপ্ন। কিন্তু যোগদান করতে এসেই সব দুঃস্বপ্নে পরিণত হলো। কারণ প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন ফারাজী। ভুয়া নিয়োগপত্র দিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সোহাইব ফারাজী ও তার ভাই আসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবনের অভ্যর্থনা কক্ষে। এসেই সেখানে দায়িত্বরত কর্মীদের কাছে বলেন, মতিঝিল শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল কুদ্দুসের কাছে যাবেন। দায়িত্বরত কর্মীরা বলেন, ‘এ নামে কেউ নেই। আগেও ছিল না।’ তখন হাসিমাখা চেহারায় হঠাৎ হতাশার ছাপ পড়ল। এবার ভাই বললেন, ‘স্যার, একটু ভালো করে দেখেন। আমার ভাই আজকে চাকরিতে জয়েন করবে। আমাদের সে (ভুয়া আব্দুল কুদ্দুস) আসতে বলেছে।’ তখন দায়িত্বরত কর্মীরা তার কাছে কোনো কাগজ আছে কি-না জানতে চাইলে খামের ভেতর থেকে নিয়োগপত্রসহ কয়েকটি কাগজ দেখান। তখনই পরিষ্কার হয় প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন ফারাজী।

প্রতারিত হওয়া ফারাজী বলেন, চাকরি দেয়ার কথা বলে আমার গ্রামের ইমরান নামের একজন আব্দুল কুদ্দুসের কাছে নিয়ে যান। তারা গ্রামের বিভিন্ন লোককে অর্থের বিনিময় চাকরি দেন। তারা আমার ইন্টারভিউ নেন। এরপর চাকরি দেবেন বলে আমার কাছ থেকে দুই লাখ টাকা চান। এরপর টাকা দেই। টাকার বিনিময় তারা আমাকে এ নিয়োগপত্র দেন। বলেন, ‘২ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগপত্র নিয়ে গেলেই চাকরি হয়ে যাবে।’

আরও

বাংলাদেশের উন্নয়নের পথ বেছে নেবে জনগণ, সম্মান করবে চীন

বাংলাদেশের উন্নয়নের পথ বেছে নেবে জনগণ, সম্মান করবে চীন
তিনি আরও বলেন, ‘তারা (প্রতারক চক্র) জানান, নিয়োগের পর তিন মাস ট্রেনিং হবে। ট্রেনিংয়ের সময় বেতন দেয়া হবে ১৬ হাজার টাকা। এরপর প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন দেবে। আজকে বাংলাদেশ ব্যাংকে এসে দেখি নিয়োগপত্রসহ সব কিছুই ভুয়া।’

ফারাজী বলেন, ‘আমার পরিবার ঋণ করে দুই লাখ টাকা দিয়েছে তাদের। সমস্যায় পড়ে গেলাম। এখন চাকরি তো হলোই না উল্টো ঋণ পরিশোধ করতে হবে।’

ফারাজীর ভাই আশরাফুল ইসলাম বলেন, কাগজ দেখে আমারও সন্দেহ হয়েছিল। তবে প্রতারক চক্র আমাদের বোকা বানিয়েছে। তারা কত ট্যালেন্ট তারা পুলিশ ভেরিফিকেশনও নকল করেছে। এরা গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে চাকরির লোভ দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে, তাদের ধরার কি কেউ নেই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। 

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তার নিয়োগপত্র দেখেই বোঝা যাচ্ছে এটা ভুয়া। বাংলাদেশ ব্যাংক কোনো নিয়োগ দিলে তা সার্কুলারের মাধ্যমে জানানো হয়। এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকে অফিস সহকারী, পিয়ন পদে লোক নেয়া হচ্ছে বলে সম্প্রতি কোনো বিজ্ঞপ্তিও দেয়া হয়নি। এর মানে প্রতারক চক্র লোকটিকে বোকা বানিয়েছে।

‘কিছু প্রতারক চক্র সব সময় সক্রিয়। তারা গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। মানুষ একটু সচেতন হলে এসব প্রতারক চক্রের কাছ থেকে রক্ষা পায়। যেমন- এখন সব ধরনের সরকারি চাকরি বিজ্ঞপ্তির মাধ্যমে হয়। এ ছাড়া একটু যাচাই-বাছাই করলেই কোনটা আসল আর কোনটা নকল তা বোঝা যায়’, বলেন এই ব্যাংক কর্মকর্তা।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগের জন্য ০১৬৩৬২৬৬৫৮৩ নম্বরে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে কেন্দ্রীয় ব্যাংকের সহকা‌রী মুখপাত্র মহাব্যবস্থাপক (ডিজিএম) আ‌নোয়ারুল ইসলাম  ব‌লেন, ‌এ ধর‌নের ঘটনা প্রায়ই ঘ‌টে। কিন্তু এ বিষ‌য়ে আমা‌দের কিছু করার থা‌কে না। এ‌টি দেখার দা‌য়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর। তারাই এ বিষ‌য়ে প্র‌য়োজনীয় ব্যবস্থা নেয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয়

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে পলাতক। এমন একজন পলাতক আসামির পক্ষে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয়

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, ঢাকাসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। বাকি সদস্যদের মোতায়েন করা হয়েছে দেশের আরও সাত