শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

উখিয়ার বাজারে কাঁচা মরিচ-পিয়াঁজ ডিমে আগুন!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ১৯:২৮

শেয়ার করুনঃ
উখিয়ার বাজারে কাঁচা মরিচ-পিয়াঁজ ডিমে আগুন!

কক্সবাজারের উখিয়ার বাজারে গত মাসে কাঁচা মরিচের দাম ছিল ৪০ টাকা। আর গতকাল কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকায়।পিঁয়াজ বিক্রি হয়েছিল ১৮-২০ টাকায় এখন ৩৮ টাকায়। আর এক ডজন ডিম বিক্রি হয়েছিল ৯৬ টাকায় গতকাল বিক্রি হয়েছে ১২০ টাকায়। এক মাসের ব্যবধানে প্রতিকেজি মরিচের দাম বেড়েছে ১৬০ টাকা। পিঁয়াজ ১৮ টাকা, আর ডিম ২৪ টাকা। এই তিনটি পণ্য বেশির ভাগ গরিব খেটে খাওয়া ও ব্যাচলর মানুষেরাই কিনে থাকেন। মাছ-মাংস থেকে শুরু করে বাজারে প্রতিটি পণ্যের দাম উর্ধ্বগতি। তাই বিপাকে পড়েন দিন আনা, দিন খাওয়া মানুষরা। এদিকে অসাধু ব্যবসায়ীরা ভারতে সামান্য মূল্য বৃদ্ধি ও বৃষ্টির অজুহাত দেখিয়ে এসব পণ্যের দাম বাড়িয়ে প্রতি দিন লুফে নিচ্ছে অতিরিক্ত মুনাফা।মুনাফা লোভীদের কারণে ভারতে পিঁয়াজের দাম কমলেও দেশের বাজারে তার কোনো প্রভাব নেই।নাম প্রকাশে অনিচ্ছুক এক পিঁয়াজ ব্যবসায়ী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে গত শনিবার থেকে ১৮ টাকা কেজি দরে ভারত থেকে পিঁয়াজ এসেছে দেশে।

এসব পিঁয়াজ ইতিমধ্যেই দেশের বিভিন্ন বাজারে চলে গেছে। কিন্তু দাম এখনও কমাননি পাইকারি কিংবা খুচরা ব্যবসায়ীরা। পিঁয়াজ ব্যবসায়ী আলম বলেন, পরিবহন খরচ ও অতি বৃষ্টির কারণে পিঁয়াজের দাম বেড়ে গেছে।উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এক এনজিও কর্মী শাহাদাত হোসেন বলেন, আমি ব্যাচলর মানুষ ডিমের দাম বেড়ে যাওয়ায় আমাদের জন্য খুবই অসুবিধা হচ্ছে। রিক্সা চালক মোজাহের বলেন, মরিচসহ নিত্যপণ্য সামগ্রীর যে দাম তাতে আমাদের মতো গরিবের জীবন দুর্বীষহ হয়ে উঠেছে।সামনে কোরবান দাম বাড়ছে সব ধরনের পণ্যের। স্কুল শিক্ষক ফরিদুল আলম বলেন, ব্যবসায়ীরা যে কোনো পণ্যের দাম বাড়ানোর অজুহাত খোঁজে। পরিবহন খরচ ও বন্যাকে এবার তারা অজুহাত হিসেবে দেখিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। বাজারে নিত্যপণ্য সরবরাহে কোনো কমতি নেই। তারপরও দাম বাড়ানো সম্পূর্ণ অনৈতিক। আসলে ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমতো বাজার নিয়ন্ত্রণ করে। আর এটা তারা করতে পারে সরকারের জোরদার মনিটরিং না থাকায়।

অন্যদিকে উখিয়া দারোগা বাজারসহ বেশ কয়েকটি বাজারে সরেজমিনে দেখা গেছে, নিত্যপণ্যের বাজারে বেশ গুমোট ভাব বিরাজ করছে। ক্রেতারা যেমন চড়া দামের কারণে নাকাল, তেমনি বিক্রেতারাও আছেন অস্বস্থিতে। দারোগা বাজারের মুদির দোকানদার খোরশেদ আলম বলেন, ক্রেতাদের সঙ্গে আমাদের ঝামেলা হচ্ছে। ক্রেতারা রীতিমতো ঝগড়া করছেন আমাদের সঙ্গে। কেন এত দাম বেশি তারা জানতে চাচ্ছে। কিন্তু আমাদের তো কিছু করার নেই। পাইকারি বাজারে বেশি দাম রাখা হচ্ছে তাই আমরাও বেশি দামে বিক্রি করছি। বাড়ি বাড়ি কাজ করে খেটে খাওয়া আয়েশা বেগম বলেন, আমরা তো গরিব মানুষ। চাল, তেল, মরিচ, পিঁয়াজ, ডিম, ডাল, মাছসহ প্রতিটি নিত্যপণ্যের দাম আমাদের নাগালের বাইরে। দিন দিন বাড়ছে পণ্যের দাম। কেন আমাদের মতো গরিবদের পেটে লাথি মারা হচ্ছে। স্বামী মারা যাওয়ায় পর ছয় সন্তান ছেলে-মেয়ে নিয়ে পরের বাড়িতে কাজ করে খাই। আমাদের মতো গরিবের খবর কেউ রাখে না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
চিটাগাং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

সর্বশেষ সংবাদ

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

এ সম্পর্কিত আরও পড়ুন

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিরা এই সমঝোতায় সই করেন। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এতে স্বাক্ষর করেন। রেহান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সমঝোতা স্মারকে

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৈরি হওয়া পরিস্থিতিকে দুই দেশের সম্পর্কে বড় অস্বস্তির কারণ হিসেবে উল্লেখ করে সংকট সমাধানে ঢাকা ও দিল্লিকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। নিউইয়র্কের ফরেন প্রেস সেন্টারে গত বুধবার

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের কিছু সদস্য এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না। ক্ষেত্রবিশেষে শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

গ্যাস সংকট, কয়লা ও ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি এবং উচ্চমূল্যে এলএনজি আমদানির কারণে চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চলতি অর্থবছরে এ খাতে ৪৫ হাজার কোটি টাকা লোকসানের হিসাব ধরেছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও আমদানি ব্যয় বাড়ায় সেই হিসাব এখন ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সংকট থাকায়

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পরও দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আর্থিক চাপ কমছে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং এলএনজি সরবরাহ সংকটে বেশি দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে। ফলে আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি দেশের বাজারে তুলনামূলক কম দামে বিক্রির কারণে লোকসান ও ভর্তুকির বোঝাও বাড়ছে। গত সাড়ে ছয় মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান হয়েছে ২২ হাজার