মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

থানায় ধর্ষিত শিশুকে ১২ ঘণ্টা বসিয়ে রাখল পুলিশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ১৭:৩৭

শেয়ার করুনঃ
থানায় ধর্ষিত শিশুকে ১২ ঘণ্টা বসিয়ে রাখল পুলিশ
মামলা না নিয়ে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীকে ১২ ঘণ্টা থানায় বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। ঢাকা রেলওয়ে থানা পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।এদিকে, আদালতে অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় কমলাপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়।তাকে উদ্ধার করে প্রথমে বিমানবন্দর থানা এবং রাত সাড়ে ১২টার দিকে ঢাকা রেলওয়ে পুলিশের কাছে নেয়া হয়। কিন্তু সেখানে ১২ ঘণ্টা পরও পুলিশ মামলা নেয়নি। এ সময় শিশুটি পেটে ব্যথা করছে জানিয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলে। তবে পুলিশ বলছে, শিশুটি ঘটনার বর্ণনা না দেয়ায় এবং স্বজনদের না পাওয়ায় মামলা রের্কড করতে দেরি হয়েছে।রেলওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর রুশো বণিক বলেন, থানায় আসার পর শিশুটি কিছু বলতে রাজি হয়নি। কিছু জানতে চাওয়া মাত্র সে জ্ঞান হারিয়ে ফেলে।

তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে শিশুটি তার পরিবারের পরিচয় জানায়। এরপর থানায় তার মাকে এনে মামলা করার জন্য বলা হয়। প্রথমে মা মামলা করতে রাজি হননি। তবে বৃহস্পতিবার দুপুরে তিনি ধর্ষণ মামলা করেন। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে থানায় অবস্থানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল শিকদার জানান, পুলিশের ঢিলেমির কারণে অসুস্থ শিশুটিকে থানায় বসে থাকতে হয়েছে।পুলিশ চাইলে রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে পারত। কিন্তু দুপুর পার হলেও তাকে হাসপাতালে পাঠানো হয়নি।পুলিশ শুধু বলছে, তারা এজাহার লিখছে। রাতুল আরও জানান, শিশুকে ট্রেন থেকে উদ্ধার করেন যাত্রীরা। এ ঘটনায় সম্রাট নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

ট্রেনের এক যাত্রী জানান, শিশুটির নানি মুগদা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার বিকালে শিশুটি হাসপাতালের নিচে নামলে সেখান থেকে ভুল বুঝিয়ে সম্রাট তাকে রিকশায় করে কমলাপুর নিয়ে যায়।এরপর ফাঁকা ট্রেনের মধ্যে ভয় দেখিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। ট্রেন ছাড়ার পর শিশুটির চলাফেরা অস্বাভাবিক মনে হওয়ায় তার সঙ্গে কেউ আছে কিনা যাত্রীরা জিজ্ঞেস করেন। তখন সে যুবক সম্রাটের নাম বলে।শিশুটি অসুস্থবোধ করায় এবং যুবকের পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় যাত্রীরা তাকে আটকে রাখেন। এরপর বিমানবন্দর স্টেশনে ট্রেন থামলে শিশুটিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার
সেখানে ধর্ষণের শিকার কারও চিকিৎসা করা হয় না বলে ফিরিয়ে দেয়া হয়। এরপর শিশুকে রেলওয়ে থানা পুলিশের কাছে নেয়া হয়। রাত দেড়টার দিকে মানিকনগর থেকে শিশুটির মাকে থানায় আনা হয়।শিশুটির মা জানান, ‘বুধবার বিকালে ওকে হাসপাতালে রেখে আসি। পরে শুনি তাকে পাওয়া যাচ্ছে না। রাত দেড়টার দিকে পুলিশ এসে ঘটনা জানায়।’রেলওয়ে পুলিশ ঢাকা জোনের এএসপি ওমর ফারুক বলেন, মামলার কাজ শেষ হয়েছে। শিশুটিকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় ধর্ষণ ও অপহরণ আইনে মামলা হয়েছে। আদালতে অভিযুক্ত সম্রাট স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

সর্বশেষ সংবাদ

সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন, প্রতিহত করার দাবি

সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন, প্রতিহত করার দাবি

নোয়াখালীতে কাভার্ড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

নোয়াখালীতে কাভার্ড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

বিএনপি দেশ ও মানুষের উপকারের রাজনীতি করে: প্রধানমন্ত্রী

বিএনপি দেশ ও মানুষের উপকারের রাজনীতি করে: প্রধানমন্ত্রী

বরিশালে দুই প্রশাসকের দায়িত্ব গ্রহণ, উন্নয়ন অগ্রাধিকার

বরিশালে দুই প্রশাসকের দায়িত্ব গ্রহণ, উন্নয়ন অগ্রাধিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

বিএনপি দেশ ও মানুষের উপকারের রাজনীতি করে: প্রধানমন্ত্রী

বিএনপি দেশ ও মানুষের উপকারের রাজনীতি করে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানুষের উপকার করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নদী ও খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ক্ষেত্রে মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নে বিশ্বাসী। নির্বাচন

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য মন্ত্রণালয় কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন হলেও বারবার মন্ত্রণালয় পরিবর্তনের কারণে সেই জ্ঞান গড়ে ওঠে না। আজ একটি মন্ত্রণালয়, কাল আরেকটি মন্ত্রণালয়—এভাবে দায়িত্ব বদল হলে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ সীমিত হয়ে যায়। রোববার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থিত ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল ও পেট্রোল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জ্বালানি মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, চুক্তির বাইরে গিয়ে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন (পেট্রোল) আমদানি করা হচ্ছে। এই জ্বালানি কেনার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এদিকে দেশে জ্বালানি তেল বিক্রির

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সফরকালে তিনি কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল ও বিভিন্ন জলাধার খনন ও পুনখনন কার্যক্রম শুরু হবে। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা থেকে রওনা দিয়ে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তার পৌঁছানোর কথা

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের অধিবেশন মহামান্য রাষ্ট্রপতি আহ্বান করেছেন এবং সাংবিধানিক নিয়ম মেনেই সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে কোনো সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি এবং সরকার সংসদের অধিবেশনেই অংশগ্রহণ করছে। রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সংসদ ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের