শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাঙ্গুনিয়ার মরিয়মনগর-গাবতল সড়কে তীব্র খানাখন্দ, জনদুর্ভোগ চরমে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ জুলাই ২০১৯, ২:১৪

শেয়ার করুনঃ
রাঙ্গুনিয়ার মরিয়মনগর-গাবতল সড়কে তীব্র খানাখন্দ, জনদুর্ভোগ চরমে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহুনী থেকে ইসলামপুর গাবতল পর্যন্ত সড়কে তীব্র খানাখন্দকে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে জনগুরুত্বপূর্ণ এই সড়কের অধিকাংশ স্থান ডোবায় পরিণত হয়। সড়কের এই পরিস্থিতি রুখতে গত ১০ বছরে প্রায় ৫ বার বরাদ্দ প্রদান করা হলেও নিম্ন মানের সংস্কার কাজের কারণে অল্পসময়েই তা আবার খান্দখন্দক সড়কে পরিণত হয় বলে অভিযোগ স্থানীয়দের। তবে সড়ক জুড়ে তীব্র খানাখন্দকের ফলে সৃষ্ট জনদুর্ভোগের স্থায়ী সমাধানকল্পে সাধারণ জনগণের দাবীর প্রেক্ষিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হস্তক্ষেপে ৮ কোটি টাকা বরাদ্দ হয়। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি পায় খাগড়াছড়ি এলাকার জনৈক টিকাদার। তিনি কাজের ওয়ার্ক অর্ডার প্রাপ্তির প্রায় বছর পেরুলেও কাজটি শুরুই করতে পারেননি। এই নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তবে প্রয়োজনীয় সামগ্রীর অভাবে কাজটি দ্রুত শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। কয়েকদিনের মধ্যে পুরাদমে কাজ শুরু হবে বলে জানিয়েছেন তাঁরা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কের অধিকাংশ স্থান জুড়ে তীব্র খানাখন্দক। সম্প্রতি সড়কটিতে পাথর দিয়েছিল সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু এই পাথর দেওয়ার পর দুর্ভোগ আরও দ্বিগুণ আকার ধারণ করে। এতে এই সড়ক পথে চলাচলে গাড়িতে হেলেধুলে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা।  যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, সিএনজি অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার যাত্রী চলাচল করে। এই সড়কে খানান্দকের কারণে দুর্ভোগ দীর্ঘদিনের। বাধ্য হয়ে বছরের পর বছর ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের।’  সিএনজি অটোরিক্সা চালক মো. লোকমান বলেন, ‘শুনেছি সড়কের পিচ ঢালাইয়ের জন্য বরাদ্দ এসেছে। কিছুদিন আগে দেখলাম সড়কটি খুঁড়ে পাথর দিলেও এরপর থেকে তাদের আর কোন দেখা নেই। এদিকে বর্ষা চলে আসায় বৃষ্টিতে খানাখন্দকের পাশাপাশি এই পাথরের কারণে দ্বিগুণ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।’

আরও

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানা যায়, মরিয়মনগর থেকে ইসলামপুর পর্যন্ত সড়কটি সংস্কারে ৮ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রকল্পের আওতায় ১৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ১২ ফুট প্রসস্ত সড়কে পিচ ঢালাইয় প্রদান করা হবে। এছাড়াও সড়কের শান্তিনিকেতন এলাকায় ১৫০মিটার, ধামাইরহাট বাজারে ৫০ মিটার আরসিসি ঢালাই দেওয়া হবে বলে জানা যায়। এছাড়াও সড়কটির মোগলের হাট এলাকায় ১২৫ মিটার গাইডওয়াল সহ প্রয়োজনীয় স্থানে পানি নিষ্কাষণে গাইডওয়ালের পাশাপাশি ড্রেনও নির্মাণ করা হবে জানায় সওজ। 

চিটাগাং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় এই সড়কের জন্য বার বার বরাদ্দ প্রদান করেন। কিন্তু মানহীন কাজের জন্য এটি টেকসই হয় না। স্থায়ী দুর্ভোগ লাঘবের জন্য এখন আবারও বরাদ্দ দিয়েছেন তিনি। এবার বরাদ্দ দিয়ে ১ বছর কেটে গেলেও টিকাদারকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এই ব্যাপারে রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হস্তক্ষেপ কামনা করেছেন। কার্যাদেশ পাওয়ার পরও কাজ শুরু না হওয়ার কারণ জানিয়ে সওজ’র চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ জানান, এই সড়কের কাজের কিছু সরঞ্জাম সংগ্রহ করতে হচ্ছে সুদূর ভারত থেকে। তাই সড়কটির কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে। আগামী অক্টোবরের মধ্যে কাজটি সমাপ্ত হবে বলে আশা করি। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে প্রশিক্ষণ প্রস্তুতির নির্দেশ

ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে প্রশিক্ষণ প্রস্তুতির নির্দেশ

সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

এ সম্পর্কিত আরও পড়ুন

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনালে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি স্থানান্তর শুরু হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে সকাল থেকেই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানিয়েছেন, সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, শুক্রবার সকাল ৭টা থেকে গ্যাস সরবরাহ

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যের বিষয় তুলে ধরেন। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে সামাজিক সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত বৈষম্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রায়নও

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতে সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন—এই তিনটি স্তম্ভের কৌশল অনুসরণ করছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলায় দেওয়া ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে দীর্ঘ সময়ের শাসনের অবসানের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা