
প্রকাশ: ৭ জুলাই ২০১৯, ১:০

আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে (আইপিসিডব্লিউসি) প্রথমবারের মতো অংশ নিচ্ছেন সংসদ সদস্যরা। ইংল্যান্ডে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ১৭ সদস্যের বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়। আগামী ৯ থেকে ১৪ জুলাই এ টুর্নামেন্টের খেলা হবে। এ জন্য বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল রোববার লন্ডনে পৌঁছাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব