
প্রকাশ: ১ জুলাই ২০১৯, ৩:৫৬

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের কক্ষে বিশ্রামে আছেন ডিআইজি মিজান। দুদকের মানি লন্ডারিং মামলায় আজ আদালতে জামিন নিতে গেলে গ্রেফতার হন তিনি। উচ্চ আদালতের নির্দেশে বিকেল ৫টা ৫০ মিনিটে আদালত থেকে তাকে শাহবাগ থানা পুলিশের জিম্মায় নিয়ে আসা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে তড়িঘড়ি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে নেয়া হয় ডিআইজি মিজানকে। তখন থেকে থানার বড় বাবুর কক্ষ দখল করে আছেন তিনি! রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করছেন।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব