
প্রকাশ: ২৪ মে ২০১৯, ২৩:৩০

'ছিনতাইকারী ও চাঁদাবাজদেরকে পুলিশ এখন দৌঁড়ের ওপর রেখেছে। দুই মাস আগে থেকে গোয়েন্দা পুলিশ তাদের গতিপথ অনুসরণ করছে। ফলে ঈদ সামনে রেখে এখনও বলার মতো কোনও ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি।' আজ শুক্রবার (২৪ মে) কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব