মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাঙ্গুনিয়ায় কিরিচ ও অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ২২:৩৩

শেয়ার করুনঃ
রাঙ্গুনিয়ায় কিরিচ ও অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিরিচ, অস্ত্র ও কার্তুজ সহ সন্ত্রাসী এসকান্দর ওরপে বাচাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। এলাকায় এক ব্যবসায়ীর উপর হামলা করে হাত কেটে দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে। গ্রেফতারের পর স্বীকারোক্তি অনুযায়ী তার কাছ থেকে হামলায় ব্যবহৃত কিরিচ সহ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ও বিষ্পোরক সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত এসকান্দর দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড ফুলবাগিচা গ্রামের বশির আহমদ পাড়া এলাকার সোলতান আহমদের পুত্র। 

রাঙ্গুনিয়া থানার এসআই সুমন জানান, ‘উত্তর রাঙ্গুনিয়ার ফুলবাগিচা গ্রামে ব্যবসায়ী মো. আইয়ুব আলীর (৩০) উপর হামলার ঘটনায় সে প্রধান আসামী। দীর্ঘদিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদে সোমবার বিকালে তার শ্বশুর বাড়ি উপজেলার লালানগর ইউনিয়নের আকবর সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হামলায় ব্যবহৃত কিরিচ উদ্ধারে তার ঘরে গেলে তার শোভার কক্ষের আলমারি থেকে একটি দেশিয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আলাদা আরও একটি অস্ত্র মামলা দিয়ে মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

প্রসঙ্গত গত ১৭ ফেব্রুয়ারি বিকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা গ্রামের ব্যবসায়ী মো. আইয়ুব আলীর (৩০) উপর অতর্কিতভাবে হামলা চালায় এসকান্দর সহ একদল সন্ত্রাসী। হামলায় সন্ত্রাসীরা আইয়ুব আলীকে কিরিচ দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে তিনি মাথায়, হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। ঘটনার পর স্থানীয় লোকজন আইয়ুব আলীকে রক্তাক্ত অবস্থায় অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এতে আইয়ুব আলীর শারীরিক অবস্থার অবনতি ও প্রচন্ড রক্তক্ষরণ হওয়া তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানাস্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় ভারতে চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানায় তার স্বজনরা। আইয়ুব আলী দক্ষিণ রাজানগর বশির মোহাম্মদ পাড়ার আলহাজ্ব ফয়েজ আহমেদের ছেলে। এ ঘটনায় আহতের বড় ভাই প্রবাসী মো. ইউসুফ বাদি হয়ে পাঁচজনকে আসামী করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। আসামীরা হলো- সেকান্দর, এসকান্দর, সুলতান আহমেদ, জাহেদা বেগম ও মনোয়ারা। এরমধ্যে জাহেদা বেগম ও সুলতান আহমেদকে পুলিশ গ্রেফতার করলেও বর্তমানে তারা জামিনে বের হয়ে এসেছে। এছাড়াও প্রবাসে পালিয়ে গেছে হামলার অন্যতম আসামী সেকান্দর।  

আরও

বাংলাদেশের উন্নয়নের পথ বেছে নেবে জনগণ, সম্মান করবে চীন

বাংলাদেশের উন্নয়নের পথ বেছে নেবে জনগণ, সম্মান করবে চীন
চিটাগাং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মামলার বাদি মো. ইউসুফ অভিযোগ করেছেন, এসকান্দর ও সেকান্দর এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তারা বিভিন্ন সময়ে এলাকায় অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া দেয়। তাদের বিরুদ্ধে নানা অভিযোগে থানায় মামলা রয়েছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতীষ্ট। এসকান্দর গ্রেফতার হওয়ার খবরে এলাকায় সাধারণ মানুষ স্বস্তী প্রকাশ করেছেন বলে জানান তিনি। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয়

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে পলাতক। এমন একজন পলাতক আসামির পক্ষে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয়

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, ঢাকাসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। বাকি সদস্যদের মোতায়েন করা হয়েছে দেশের আরও সাত