সোমবার, ১২ অক্টোবর, ২০২৬২৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ডাক্তাররা সকালে হাসপাতালে হাজিরা দিয়ে কোথায় যান ?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ৩:৪০

শেয়ার করুনঃ
ডাক্তাররা সকালে হাসপাতালে হাজিরা দিয়ে কোথায় যান ?
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, জনগণের জন্য দেশ ও প্রশাসন। কিন্তু সব বিভাগে জনগণ সেবাবঞ্চিত হচ্ছে বলে অভিযোগ আসছে। সেবা পেলে অভিযোগ আসবে কেন?জনতাই শক্তি রুখবে দুর্নীতি’ স্লোগানে কক্সবাজারে দুদকের গণশুনানিতে বিভিন্ন বিভাগ সম্পর্কে জনতার অভিযোগের পর উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।বৃহস্পতিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত চলমান গণশুনানিতে তিনি বলেন, প্রতিদিন বিভিন্ন বিভাগ থেকে হাজার হাজার অভিযোগ আসছে দুদকে। জনগণ সেবা পেলে কেন এত অভিযোগ তুলছেন? কেন জনগণ সেবা পচ্ছে না? সেটি জনগণের মুখে বয়ান হলো আজ। এটি আমাদের জন্য লজ্জার।কক্সবাজার সদর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার অভিযোগের বিষয়ে দুদক কমিশনার বলেন, সকালে হাসপাতালে হাজিরা দিয়ে ডাক্তাররা কোথায় যান? এটি নজরে রাখুন। আমি দেশের অন্তত ২৫টি সরকারি হাসপাতাল গেছি। শিক্ষিত মানুষে ভরপুর এসব হাসপাতাল অথচ ব্যাপক অনিয়মে ভরা। সরকারি হাসপাতালে তো এমনটি হওয়ার কথা ছিল না। কক্সবাজার সদর হাসপাতালের জটিলতা দ্রুত সমাধান করুন।

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের উদ্দেশ্য করে দুদক কমিশনার আরও বলেন, দুর্নীতি করে পার পেয়ে যাবেন, এমনটা ভাবার অবকাশ নেই। কঠোর শাস্তির মুখামুখি হতে হবে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের।কক্সবাজার সদর উপজেলা পরিষদের অ্যাডভোকেট সাহাব উদ্দীন মিলনায়তনে গণশুনানিতে সদর হাসপাতালে চিকিৎসাবঞ্চিত সেবাপ্রার্থীদের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর যথাযথ সমাধান না করে উল্টো ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন উপস্থিত সেবাবঞ্চিতরা।অভিযোগকারী নাজিম উদ্দীন বলেন, কথায় কথায় সদর হাসপাতালে ধর্মঘটের কারণে দুই সপ্তাহে ২০ জন মানুষের মৃত্যু হয়েছে। চিকিৎসাসেবা প্রার্থীদের মারধর করে জেলে পাঠিয়েছেন ডাক্তাররা। রোগীর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দেয়া হয়েছে। হাসপাতালে খাবারের মান খুবই নিম্নমানের। দেখভালের দায়িত্বে কেউ নেই।উত্তর-পর্বে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. বিধান পাল এসব অভিযোগের ভিত্তিতে সন্তোষজনক উত্তর দিতে না পারায় উপস্থিত সবার মাঝে ক্ষোভ বিরাজ করে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গণশুনানিতে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিস, জরিপ অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, পল্লীবিদ্যুৎ অফিস, হিসাবরক্ষণ অফিস, পিআইও অফিস, সমবায় অফিস, সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিসসহ আরও কয়েকটি সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে গণশুনানির বিভিন্ন প্রশ্নের উত্তর ও অভিযোগের সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক পিপি মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে গণশুনানিতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার ও অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

সর্বশেষ সংবাদ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

নবায়নযোগ্য জ্বালানিতে ২০৩০ সালের মধ্যে বিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

নবায়নযোগ্য জ্বালানিতে ২০৩০ সালের মধ্যে বিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

পাহাড়ের ভবিষ্যৎ তরুণদের হাতে, দক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ

পাহাড়ের ভবিষ্যৎ তরুণদের হাতে, দক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ

রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১

রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

দেশের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের কাছে দীর্ঘমেয়াদি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ভাসমান টার্মিনাল স্থাপন এবং স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব। রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম আসরের ফাঁকে এসব বিষয়ে আলোচনা করেন

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। ইসির উপসচিব মো. শাহ্ আলমের স্বাক্ষরিত এক চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, অর্থ লেনদেন না করার আহ্বান

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, অর্থ লেনদেন না করার আহ্বান

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (১২ অক্টোবর)। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সহায়তা পাওয়ার ক্ষেত্রে পরিবারের

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই বৈঠকে বাংলাদেশ ছাড়া বিমসটেকের অন্য ছয় সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনে সরকারি ব্যয় সাশ্রয়, জাঁকজমক পরিহার এবং দাপ্তরিক কাজে বিঘ্ন এড়াতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নতুন পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্র