
প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ২৩:৫৩

পটুয়াখালীর গলাচিপায় আত্মসমর্পন করেছে তিন মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় থানায় এসে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শ্বেদ’র নিকট তারা আত্মসমর্পন করেন। আত্ম সমর্পনকারীরা হল-মৃত- মতিয়ার রহমান গাজী পুত্র মুকুল গাজী (৪৮), কুদ্দস হাওলাদারের পুত্র সোহাগ (৩০) ও নুর ইসলাম হাওলাদারের পুত্র লিটন হাওলাদার (৪০)। এদের সকলের বাড়ী উপজেলা গলাচিপা পৌর শহরের ২নম্বর ওয়ার্ড’র শ্যামলীবাগে। এ সময় তাদেরকে ফুল ও ফল দিয়ে স্বাগত জানানো হয়।
আত্মসমর্পন কারীরা জানান, বুঝতে পেরেছি মাদক বিক্রী করা ও সেবন করা সমান অপরাধ। তাই আমরা আইনের কাছে আত্মসমর্পন করেছি। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম মাদক বিক্রী ও মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।
