সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

'বনলতা এক্সপ্রেস'র যাত্রা শুরু ২৫ এপ্রিল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ১৭:৩৮

শেয়ার করুনঃ
'বনলতা এক্সপ্রেস'র যাত্রা শুরু ২৫ এপ্রিল

কথা ছিল পয়লা বৈশাখ থেকে রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ যাত্রা শুরু করবে। কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা আর সম্ভব হয়নি। এবার সেই অনিশ্চয়তা কেঁটে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ২৫ তারিখ থেকে রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ যাত্রা শুরু করবে। এ উপলক্ষে ওই দিন সকাল ১০টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন ঘোষণা করবেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। রাজশাহী সিটি কর্পোরেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র খায়রুজ্জামান বলেন, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার শহীদুল ইসলাম তাকে জানিয়েছেন, ২৫ এপ্রিল বনলতা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করবেন। রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকাল ৭টার পরিবর্তে ওই দিন সকাল ১০টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। অন্য দিন যথারীতি সময়সূচি অনুযায়ী ট্রেনটি চলবে।

মেয়র আরও বলেন, তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি ছিল রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন চালু করা। এই ট্রেনের অনুমোদন দেয়ায় তিনি রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানান। রাজশাহী-ঢাকার মধ্যে প্রথম বিরতিহীন ট্রেনের নাম ‘বনলতা এক্সপ্রেস’। নামটি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২টি বগি নিয়ে ট্রেনটি বিরতিহীনভাবে চলবে। নতুন ট্রেন সার্ভিসে ইন্দোনেশিয়া থেকে আনা নতুন বগি যুক্ত করা হবে। রেল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে, ঢাকা-রাজশাহী রেলপথে প্রস্তাবিত আন্তনগর ট্রেন রাজশাহী থেকে ছাড়বে সকাল ৭টায় এবং ঢাকায় পৌঁছাবে বেলা ১১টায়। এই ট্রেন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছাড়বে বেলা দেড়টায়। ট্রেনটি রাজশাহী রেলস্টেশনে পৌঁছাবে বিকেল সাড়ে পাঁচটায়। প্রস্তাবিত ভাড়া শোভন চেয়ার ৩৭৫ টাকা, স্নিগ্ধা ৭১৯ টাকা, শীতাতপনিয়ন্ত্রিত কেবিনে প্রতি আসন ৮৬৩ টাকা এবং বার্থ ১ হাজার ২৮৮ টাকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

পদ্মা, ধূমকেতু ও সিল্কসিটি এক্সপ্রেস নামে তিনটি আন্তনগর ট্রেন বর্তমানে চলাচল করছে ঢাকা-রাজশাহী রুটে। আসা-যাওয়ার পথে ১০ থেকে ১৪টি রেলস্টেশনে যাত্রাবিরতি করে এসব ট্রেন। তাই রেলপথে ঢাকা থেকে রাজশাহী যেতে প্রায় ৭ ঘণ্টা সময় লেগে যায়। এর মধ্যে একাধিক রেলস্টেশনে যাত্রাবিরতি করায় ১ ঘণ্টার মতো বাড়তি সময় চলে যায়।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

সর্বশেষ সংবাদ

ধেয়ে আসছে টাইফুন দুজুয়ান, বাড়ছে দুর্যোগশঙ্কা

ধেয়ে আসছে টাইফুন দুজুয়ান, বাড়ছে দুর্যোগশঙ্কা

আইসিসির বিরুদ্ধে এবার বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আইসিসির বিরুদ্ধে এবার বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে তেহরানের সাত শর্ত, সিদ্ধান্তের অপেক্ষায় ওয়াশিংটন

যুদ্ধ বন্ধে তেহরানের সাত শর্ত, সিদ্ধান্তের অপেক্ষায় ওয়াশিংটন

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে তারেক রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া একাধিক হাতে লেখা চিঠি ও নোটে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মমর্যাদার বিষয় উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় লেখকের ব্যক্তিগত অনুভূতির নানা দিক প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে ২১ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।  একটি সংসদীয় প্যাডে লেখা অংশে গভীর বিশ্বাসভঙ্গের

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত সম্পন্ন হয়েছিল, অপ্রতিম হত্যার ক্ষেত্রেও একইভাবে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খনন এবং স্থগিত থাকা আটটি কূপের ওয়ার্কওভারের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১০৬ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের পাঁচটি প্রকল্প চলছে। বিজিএফসিএলের মহাব্যবস্থাপক প্রকৌশলী আশরাফুল আলম রোববার এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের ১৫০টি কূপ খনন পরিকল্পনার অংশ হিসেবে গ্যাসের

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি বাংলাদেশে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার পরিবেশ ও ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। সরকারের স্বাস্থ্য খাতে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার ঘাটতি কমাতে নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগের কথা এর আগেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।  রোববার (২০