রবিবার, ২৮ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

অজানা আতঙ্কে দখিণের কোমলমতি শিশু শিক্ষার্থীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ২:১৬

শেয়ার করুনঃ
অজানা আতঙ্কে দখিণের কোমলমতি শিশু শিক্ষার্থীরা

সম্প্রতি বরগুনায় ঘটে যাওয়া দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থী নিহত এবং ১০ শিক্ষার্থী আহত হওয়ার কারণে দখিনের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীরা রয়েছে অজানা আতঙ্কে। আর অভিভাবকরা তাদের প্রিয় সন্তানকে স্কুলে পাঠিয়ে থাকেন উদ্বীগ্ন। এছাড়া অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেয়ায় বিভাগের অনেক স্কুলেই উপস্থিতি সংখ্যা কমে গেছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানালেও কোন সুফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। 

জানা গেছে, বরগুনার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদ ভেঙ্গে এক শিশুর করুণ মৃত্যু ও অনেকে আহত হওয়ার পর নড়েচড়ে বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সারাদেশে অতি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। গত সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো সরেজমিন পরিদর্শন করে অতি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলো চিহ্নিত করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে জানাতে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণে শিক্ষা কর্মকর্তারা প্রয়োজনে উপজেলা প্রকৌশলী এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা নিতে পারবেন বলেও আদেশে বলা হয়। 

অগ্নিকান্ড, ধর্ষণ, ভবন ধসে মৃত্যু কিংবা বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটলেই কেবল আমাদের দেশের দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের টনক নড়ে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই তদন্ত আলোর মুখ দেখে না। সম্প্রতি ঢাকায় বহুতল ভবনে অগ্নিকান্ডে বহু হতাহত, বরিশালের বরগুনায় স্কুলের ছাদ ধসে শিশুর মৃত্যু, নরপিশাচ সিরাজউদ্দোলার লালশার শিকার না হওয়ায় আগুন দিয়ে নুসরাতের শরীর ঝলসে দেয়ায় শেষ পর্যন্ত মৃত্যুকে আলিঙ্গন করে বিদায় নিয়েছে নুসরাত। এতকিছু ঘটে যাওয়ার পরই কেবল টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের অবহেলায় যেই অবস্থা সেই অবস্থাতেই থেকে যায়। 

আরও

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার
সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় প্রায় সহগ্রাধিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে বরিশাল জেলায় ২৭৩টি, পটুয়াখালী জেলার ৭টি উপজেলায় ১ হাজার ২২৫টি, পিরোজপুরে ৯৩টি, ঝালকাঠিতে শতাধিক, বরগুনায় ১৫১টি ও ভোলায় ১২০টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া এসব জেলার শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভবনগুলোর ছাদ ও পিলারের পলেস্তারা খসে ও রড বেরিয়ে যাওয়ায় দুর্ঘটনা আতঙ্কে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

বরিশাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বরিশাল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার জানান, এ উপজেলায় ৪৬টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ। এ ছাড়া ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবন আছে বাবুগঞ্জে ৯টি, বানারীপাড়ায় ৫টি, আগৈলঝাড়ায় ২৩টি ও বাকরগঞ্জে ৫০টি। পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছাইয়াদুজ্জামান বলেন, পটুয়াখালী জেলার ৭টি উপজেলায় ১২২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য অন্তত ২৭২টি ঝুঁকিপূর্ণ। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান না করানোর জন্য সংশ্লিষ্ট স্কুলগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও নতুন করে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। ১৫ দিনের মধ্যে তালিকা তৈরি করে মন্ত্রনালয়ে পাঠানোর নির্দেশনা রয়েছে। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা তৈরির কাজ চলছে।

উজিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। মুলাদীর ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অতি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরিফ খান। গৌরনদী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সাল খান জানান, এ উপজেলায় ৪০টি বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ। পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্র মতে, কাউখালী উপজেলায় ১৫টি বিদ্যালয় রয়েছে যেগুলো টিনশেড কাঁচাঘর, টিনশেড আধাপাকা ঘর ও পুরাতন ভবন। নাজিরপুর উপজেলায় ২৫টি জরাজীর্ণ ভবন, সদরে তিনটি পরিত্যক্ত ও চারটি জরাজীর্ণ, ভান্ডারিয়া উপজেলায় ১৮টি জরাজীর্ণ, মঠবাড়িয়া উপজেলায় ১৫টি বিদ্যালয় রয়েছে যেগুলোর ছাদ, দেয়াল, দরজা জানালা ও মেঝে নষ্ট। স্বরূপকাঠি উপজেলায় ১৯টি বিদ্যালয় জরাজীর্ণ, মঠবাড়িয়া উপজেলায় ১৫টি জরাজীর্ণ এবং ইন্দুরকানিতে দুটি বিদ্যালয় পরিত্যক্ত এবং ১৮টি বিদ্যালয় জরাজীর্ণ রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বরগুনা জেলায় ৭৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫১টি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া বামনা উপজেলায় ৬২ বিদ্যালয়ের মধ্যে ৬টি ঝুঁকিপুর্ণ। পাথরঘাটা উপজেলায় ১৪৯টি বিদ্যালয়ের মধ্যে ৪২টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২০টি বিদ্যালয় অধিক ঝুঁকিপূর্ণ। আমতলীতে ১৫২টির মধ্যে ৬টি ঝুঁকিপূর্ণ। তালতলীতে ৭৮টির মধ্যে ২৮টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণ। জানা গেছে, ওই সব ভবন ১৯৯০ থেকে ২০০১ সালের মধ্যে নির্মাণ করা হয়। নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল ভবণ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষকরা।

আরও

পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ

পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ

ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। এসব শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগেই ছাদ থেকে পলেস্তারা খসে মাথায় পড়ছে, কখনও পড়ছে বৃষ্টির পানি। জেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠান ৯৩৭টি (কিন্ডার গার্টেন বাদে)। এর মধ্যে কলেজ ২৭টি, মাধ্যমিক বিদ্যালয় ১৯৩টি, কারিগরি বিদ্যালয় ১০টি, কামিল মাদ্রাসা ০১টি, অন্যান্য মাদ্রাসা ১২২টি (কওমি বাদে) এবং প্রাথমিক বিদ্যালয় ৫৮৪টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬০টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অত্যাধিক ঝুঁকিপূর্ণ এবং ৪০টি প্রাথমিক বিদ্যালয় অধিক ঝুঁকিপূর্ণ।

উল্লেখ্য তালতলী উপজেলায় গত সপ্তাহে ছোট বগি পি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে ভবনের ছাদের নিরাপত্তা ভিমের পলেস্তারা ধসে পড়ে এক শিক্ষার্থী নিহত এবং নয়জন আহত হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে ৯ম গ্রেডে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, রংপুর-৬ আসনের

পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ

পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ

দেশের পুলিশ প্রশাসনের শীর্ষ ও মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এই রদবদলের অংশ হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক

প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়নেই সর্বোচ্চ গুরুত্ব: সেতুমন্ত্রী

প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়নেই সর্বোচ্চ গুরুত্ব: সেতুমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এটি একটি বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং উন্নয়নমুখী বাজেট। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান,

চলতি বছরেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

চলতি বছরেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

দীর্ঘ প্রায় দুই বছর দেশের বাইরে অবস্থান করার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া ই-মেইল সাক্ষাৎকারে তিনি বলেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করেই তিনি দেশে ফিরবেন। তার ভাষ্য অনুযায়ী, দেশে ফেরা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং বাংলাদেশের জনগণের রাজনৈতিক

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিকভাবে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান

সর্বশেষ সংবাদ

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার