বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬২০ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বাড়েনি সেবার মান, তবু বাড়াবে ট্রেনের ২৫% ভাড়া!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০১৯, ১৮:৪৯

শেয়ার করুনঃ
বাড়েনি সেবার মান, তবু বাড়াবে ট্রেনের ২৫% ভাড়া!

সেবা না বাড়িয়ে দুই বছরের ব্যবধানে আবারও বাংলাদেশ রেলওয়ে ট্রেনের যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এবার ২৫ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) চাপ এবং অন্য এক বিদেশি পরামর্শকের সুপারিশে লোকসান কমাতে রেলওয়ে প্রতিবছরই ট্রেনের যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া বাড়ানোর জন্য কাঠামো নির্ধারণ করেছে। প্রতিবছর ভাড়া বাড়ানোর নীতি অনুসরণ করা শুরু হয়েছে ২০১৬ সাল থেকে। তবে গত বছর জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রাজনীতির কারণে তা বাড়ানো হয়নি। নির্বাচন শেষ হওয়ার পর এ নিয়ে তোড়জোড় শুরু হলে ভাড়া বাড়ানোর খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন গতকাল শনিবার বিকেলে বলেন, ‘এডিবির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে আমরা রেলে যাত্রী ভাড়া সমন্বয় করব। রেলওয়ে প্রস্তাব তৈরি করেছে। তা বিভিন্ন প্রক্রিয়ার পর প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। আগামী জুনের মধ্যে তা কার্যকর করা হবে বলে আশা করছি।’

নতুন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলওয়ের যাত্রীসেবার চিত্র দেখে নিজেই হতাশ। গত ৫ মার্চ কমলাপুর রেলস্টেশনে যাত্রীসেবায় অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক মাসের আলটিমেটাম দিয়েছেন তিনি। গত কয়েক দিন কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পরিস্থিতি বদলায়নি। ট্রেনের কোচে তেলাপোকা ও মশার উপদ্রব। আর সময়মতো ট্রেন ছাড়ে না।  এসব অব্যবস্থাপনার মধ্যেই ট্রেনের ভাড়া বাড়ানোর উদ্যোগের বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ট্রেন হলো গণপরিবহন। বিশেষ করে নিম্ন, নিম্নমধ্যবিত্ত শ্রেণির যাত্রীরা বারবার ভাড়া বাড়ানোয় বিপদে পড়ে। এবার সুলভ শ্রেণির আসনের ভাড়াও বাড়ানো হবে—এটা দুঃখজনক।’ রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রীপ্রতি ন্যূনতম ভাড়া সুলভ শ্রেণির ক্ষেত্রে ৩৫ থেকে বাড়িয়ে ৪৫ টাকা, শোভন শ্রেণির ৪৫ থেকে বাড়িয়ে ৫৫, শোভন চেয়ারে ৫০ থেকে বাড়িয়ে ৬৫, প্রথম শ্রেণির আসন নন-এসি ৯০ থেকে ১১০, স্নিগ্ধা (এসি চেয়ার) ১০০ থেকে বাড়িয়ে ১২০, এসি আসন ও প্রথম শ্রেণির বার্থ (নন-এসি) ১১০ থেকে বাড়িয়ে ১৩০, এসি বার্থ ১৩০ থেকে বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

২০ বছর পর ২০১২ সালের ১ অক্টোবর ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া বাড়ানো হয় ৫০ শতাংশ। যাত্রী পরিবহনে প্রতি কিলোমিটারে ভিত্তি ভাড়া ২৪ থেকে বাড়িয়ে তখন ৩৬ পয়সা করা হয়েছিল। ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি ৭.২৩ শতাংশ ভাড়া বাড়ানো হয়। তখন ভিত্তি ভাড়া ৩৬ থেকে বাড়িয়ে ৩৯ পয়সা করা হয়। প্রস্তাব থেকে জানা গেছে, ট্রেনে প্রতি কিলোমিটারে এখন ভিত্তি ভাড়া ১০ পয়সা বাড়িয়ে ৪৯ পয়সা করা হবে। খসড়া প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন আন্ত নগর ট্রেনে শোভন চেয়ার আসনে যাত্রীপ্রতি ভাড়া ২২ থেকে ৪৭ শতাংশ, এসি চেয়ার শ্রেণিতে ৩৯ থেকে ৬৪ শতাংশ ভাড়া বাড়ানো হবে। ঢাকা থেকে সবচেয়ে বেশি ট্রেন চলে চট্টগ্রাম রেলপথে। এই রেলপথে বর্তমানে আন্ত নগর ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩৪৫ টাকা। সেটি ৩৫ শতাংশ বাড়িয়ে করা হবে ৪৬৫ টাকা। এসি চেয়ারে ভাড়া ৬৩ শতাংশ বাড়িয়ে এক হাজার ৭০ টাকা করা হবে। এখন এই ভাড়া ৬৫৬ টাকা।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের সুযোগ বন্ধ: শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের সুযোগ বন্ধ: শিক্ষামন্ত্রী

ঢাকা-রংপুর, ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-খুলনা রেলপথে শোভন চেয়ার শ্রেণিতে যাত্রীপ্রতি ভাড়া এখন ৫০৫ টাকা। সেটি বাড়িয়ে ৬৩০ টাকা করা হবে। এ দুটি রেলপথের ট্রেনগুলোতে এসি চেয়ারে যাত্রীভাড়া ৯৬৬ টাকা। সেটি এক হাজার ৪৪৯ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ঢাকা-রাজশাহী রেলপথে শোভন চেয়ারে ভাড়া ৩৪০ থেকে ৪৬৫ টাকা করা হচ্ছে। আর এসি চেয়ারে ভাড়া ৬৫৬ থেকে বাড়িয়ে এক হাজার ৭০ টাকা করা হবে। ঢাকা-সিলেট রেলপথে শোভন চেয়ারে ৩২০ থেকে ৪৩৫ টাকা এবং এসি চেয়ারে ৬১০ থেকে এক হাজার এক টাকা করার প্রস্তাব করা হয়েছে। ঢাকা-দিনাজপুর রেলপথে শোভন চেয়ারে ভাড়া ৪৬৫ থেকে বাড়িয়ে ৬৩০ টাকা এবং এসি চেয়ারে ৯৯০ থেকে বাড়িয়ে এক হাজার ৩৮০ টাকা করা হচ্ছে। ঢাকা-পঞ্চগড় পথে শোভন চেয়ারে ৫৫০ থেকে বাড়িয়ে ৬৭৫ টাকা এবং এসি চেয়ারে এক হাজার ৫৩ থেকে বাড়িয়ে এক হাজার ৫৫৩ টাকা ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

যাত্রীসেবা নেই: ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেসসহ বিশেষ কয়েকটি ট্রেনে অপেক্ষাকৃত বেশি সুবিধা থাকলেও পূর্ব ও পশ্চিম অঞ্চলে চলাচলকারী দুই শতাধিক ট্রেনে যাত্রীসেবার বদলে আছে হয়রানি। গত বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেল, কমলাপুর রেলস্টেশনের ভিআইপিদের অপেক্ষা কক্ষের সামনে মশা উড়ছে। টিকিট কাউন্টার থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রলি নিয়ে যাত্রীদের বিরক্ত করছে কুলিরা। এসব ট্রলি বিনা মূল্যে ব্যবহারের জন্য। স্টেশনের বিভিন্ন জায়গায় ভাঙাচোরা ভ্যান, পুরনো আলমারি পড়ে আছে। টিকিট কাউন্টারে চলছে হয়রানি, ট্রেনের বগি অপরিষ্কার। আর সময়সূচির তো কোনো বালাই নেই। রাজশাহীর যাত্রী মো. এনামুল কবীর বলেন, ‘সিল্কসিটি ট্রেনে উঠব; কিন্তু মালামাল নেওয়ার ট্রলি নিয়ে আমার কাছ থেকে কুলিরা ১০০ টাকা নিয়ে গেল।’ কালনী ও উপবন ট্রেনে নিয়মিত সিলেট যাতায়াত করেন হাবিবুর রহমান। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট না পেয়ে ব্যবস্থাপকের কক্ষে যাচ্ছিলেন। বললেন, ‘কালনী ট্রেনে প্রথম শ্রেণিতেও তেলাপোকা ওড়ে।’ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক খন্দকার কোহিনুর আখতার ঊর্মি গত ৫ মার্চ সিলেট থেকে উপবন ট্রেনে ঢাকায় ফেরার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘অপরিষ্কার ও নোংরা পরিবেশে ট্রেনে চলতে হয়। তার পরও ভাড়া বাড়েই।’ সূত্র ঃ কালের কণ্ঠ

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের আবু বকর সিদ্দিক

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের আবু বকর সিদ্দিক

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

ঈদযাত্রা নির্বিঘ্নে ১৮ মার্চ ছুটি ঘোষণার সম্ভাবনা

ঈদযাত্রা নির্বিঘ্নে ১৮ মার্চ ছুটি ঘোষণার সম্ভাবনা

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

এ সম্পর্কিত আরও পড়ুন

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের এক নম্বর বিল্ডিংয়ের ২০১ নম্বর কক্ষে তিনি নিজের অফিসে ৫০ শতাংশ লাইট এবং ৫০ শতাংশ এসি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে এখন থেকে প্রধানমন্ত্রীর কক্ষে অর্ধেক লাইট ও অর্ধেক এসি চালু রাখা হবে। পাশাপাশি দিনের বেলায় কক্ষের জানালার পর্দা খোলা রাখা হবে,

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির পরীক্ষামূলক উদ্বোধন আগামী পহেলা বৈশাখ, অর্থাৎ ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ দিন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বিশাল কর্মসূচি

ঈদযাত্রা নির্বিঘ্নে ১৮ মার্চ ছুটি ঘোষণার সম্ভাবনা

ঈদযাত্রা নির্বিঘ্নে ১৮ মার্চ ছুটি ঘোষণার সম্ভাবনা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করার পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারি সূত্র জানায়, ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হলে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, সভায় পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোতে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে। রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালু করার কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) কমিশনের ওয়েবসাইটে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে পূর্বে ঘোষিত ২৯৭টি আসনের পূর্ণাঙ্গ কেন্দ্রভিত্তিক ফলাফল আপলোড করা হয়। এর ফলে ভোটার ও প্রার্থীরা প্রতিটি ভোটকেন্দ্রের আলাদা ফলাফল যাচাই করতে পারবেন। ইসি সচিবালয় জানায়, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে