
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩

নবম জাতীয় পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন কি না, তা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটতে শুরু করেছে। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের আওতায় আসছেন।
