
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:১৪

তীব্র গ্যাস-সংকট, কয়লা ও তরল জ্বালানির সরবরাহস্বল্পতা এবং বড় বিদ্যুৎকেন্দ্রগুলোর কারিগরি ত্রুটি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে দেশে বিদ্যুৎ পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। উৎপাদন কমে যাওয়ায় ঢাকাসহ সারা দেশে দিন-রাত সমানতালে লোডশেডিং হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
