বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আসন্ন নির্বাচন সর্বাঙ্গসুন্দর করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধান উপদেষ্টার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৮:৫৪

শেয়ার করুনঃ
আসন্ন নির্বাচন সর্বাঙ্গসুন্দর করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধান উপদেষ্টার

“আমরা শিগগিরই একটি নির্বাচনের দিকে যাচ্ছি, এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করবো”— এমন প্রত্যাশা ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্বাচন যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সর্বাঙ্গসুন্দর হয়— সে লক্ষ্যে তিনি সবার সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবিলা, জাতীয় সংকটে জনসেবা এবং দেশ পুনর্গঠনে অতুলনীয় ভূমিকা রেখে চলেছে। সাম্প্রতিক ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থান এবং চলমান সংস্কার-উন্নয়ন কার্যক্রমেও তারা জনগণের আস্থার প্রতিদান দিয়েছে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে গণতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত থেকে সশস্ত্র বাহিনী পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে ত্যাগ ও নিষ্ঠার ধারাবাহিকতা বজায় রাখবে।

আরও

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ
তিনি বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে সকল রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সহাবস্থানে বিশ্বাসী। তবে যেকোনো বহিঃশত্রুর আগ্রাসন মোকাবিলায় দেশকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে। এ কারণে সমরাস্ত্র আধুনিকায়ন, উন্নত প্রশিক্ষণ এবং সময়োপযোগী প্রযুক্তি সংযোজন অব্যাহত রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মুহাম্মদ ইউনূস অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আমলে বাহিনীগুলোর দক্ষতা বৃদ্ধি উপেক্ষিত ছিল।” তবে বর্তমান অন্তর্বর্তী সরকার বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে এবং বিএনসির কার্যক্রম বিস্তারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যাতে বিপুলসংখ্যক ছাত্র-যুবসমাজ দেশরক্ষায় সম্পৃক্ত হতে পারে।

সশস্ত্র বাহিনীর জন্ম ইতিহাস স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনীর সম্মিলিত অভিযানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে নতুন গতি আসে, যার চূড়ান্ত রূপ ১৬ ডিসেম্বর বিজয়ে প্রতিফলিত হয়। জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কথাও তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন।

সশস্ত্রবাহিনী_দিবসআসন্ন নির্বাচনপ্রধান উপদেষ্টা
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
শেষে তিনি সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবারের সুখ-শান্তি কামনা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

জনপ্রিয় সংবাদ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১৮ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি

ইসির রোডম্যাপ: এক বছরে স্থানীয় সরকার নির্বাচন শেষের লক্ষ্য

ইসির রোডম্যাপ: এক বছরে স্থানীয় সরকার নির্বাচন শেষের লক্ষ্য

আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এটি এখন কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চললেও এখনো তা পুরোপুরি সম্পন্ন হয়নি। আইন, বিধি ও নীতিমালা সংশোধন, বাজেট বরাদ্দ এবং প্রশাসনিক প্রস্তুতি মিলিয়ে একটি

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিজ ব্যাজ প্রদান, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমে অবদানের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানে আইজিপি বলেন,

হামের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় আন্তর্জাতিক তদন্ত ঘোষণা

হামের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় আন্তর্জাতিক তদন্ত ঘোষণা

হামের সংক্রমণ ও টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, হামের কারণে দেশে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর বিষয়। এই পরিস্থিতি কেন তৈরি হলো, টিকার সরবরাহে