রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

টেকসই আবাসন উদ্যোগে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯

শেয়ার করুনঃ
টেকসই আবাসন উদ্যোগে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
ছবি প্রেস উইং

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউএন-হ্যাবিট্যাটের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসব্যাকের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাশ্রয়ী আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, দ্রুত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের ফলে দেশজুড়ে আবাসন সংকট তীব্র হচ্ছে এবং তা মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ জরুরি।

বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়ে। এসব মানুষের জন্য টেকসই ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হলে বহুমুখী মডেল গ্রহণ করতে হবে। তিনি বিশেষভাবে প্রস্তাব দেন, দুর্যোগপ্রবণ এলাকার বাড়িগুলো এমনভাবে নকশা করা হোক, যাতে ছাদগুলো বন্যার সময় নৌকার মতো ব্যবহার করা যায়।

তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশে ক্ষুদ্রঋণভিত্তিক আবাসন প্রকল্পের মাধ্যমে মানুষের জন্য কম খরচে আবাসন নিশ্চিত করা যেতে পারে। এতে একদিকে আবাসন সমস্যার সমাধান হবে, অন্যদিকে বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আরও

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

আনাক্লাউদিয়া রসব্যাকের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা নারীবান্ধব আবাসনের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তিনি বলেন, আবাসন নকশায় নারীদের দৈনন্দিন চাহিদা ও নিরাপত্তার দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বৈঠকে বাংলাদেশে অবস্থানরত প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য টেকসই আবাসন ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ইউএন-হ্যাবিট্যাটকে আসন্ন রোহিঙ্গা সংকটবিষয়ক জাতিসংঘ সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি প্রস্তাব করেন, প্রতি বছর জলবায়ু-সহনশীল ও সাশ্রয়ী আবাসন নকশা নিয়ে একটি বৈশ্বিক প্রতিযোগিতা আয়োজন করা হোক। এই প্রস্তাবকে স্বাগত জানান রসব্যাক এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেন।

রসব্যাক জানান, বাংলাদেশ জলবায়ু সংকটের সামনের সারিতে থাকায় ইউএন-হ্যাবিট্যাটের উপস্থিতি বাড়ানো জরুরি। তিনি বাংলাদেশকে আগামী অক্টোবরে ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ‘জিরো ওয়েস্ট ফোরাম’ ও আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য বিশ্ব নগর ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টাইউএন হ্যাবিট্যাটটেকসই আবাসনরোহিঙ্গা সংকট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আলোচনায় বর্জ্য ব্যবস্থাপনাও বিশেষ গুরুত্ব পায়। জাতিসংঘ মহাসচিবের জিরো ওয়েস্ট উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অধ্যাপক ইউনূস শহর ও বস্তিতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার প্রযুক্তি উন্নয়নের ওপর জোর দেন। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

সর্বশেষ সংবাদ

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জবিতে ছাত্রলীগ-সংশ্লিষ্ট সন্দেহে যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

জবিতে ছাত্রলীগ-সংশ্লিষ্ট সন্দেহে যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

এ সম্পর্কিত আরও পড়ুন

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফার ভিত্তিতে সংবিধানের সম্ভাব্য ১৮তম সংশোধনী আনার প্রস্তুতি এগোচ্ছে। বিশেষ কমিটির আলোচনায় উঠে এসেছে, জুলাই সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও মিত্র দলগুলোর নির্বাচনি ইশতেহারকে গুরুত্ব দেওয়া হবে। ফলে প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের সরাসরি সম্পর্ক থাকবে কি না, তা

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থী আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে। ২৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।  বৈঠকে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৭ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন। ইসির তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। গত ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা দেশে ফেরেন। নির্ভরযোগ্য প্রতিবেদনে বিমানটি সকাল ৮টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা জানানো হয়েছে। এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিরা এই সমঝোতায় সই করেন। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এতে স্বাক্ষর করেন। রেহান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সমঝোতা স্মারকে