
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করা হবে। বুধবার সিঙ্গাপুরভিত্তিক সিএনএ টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার সরকার মূলত তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে—সংস্কার, বিচার এবং নির্বাচন।
