শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬২৫ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে সাখাওয়াত হোসেন, বাণিজ্য সচল রাখার পরিকল্পনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩

শেয়ার করুনঃ
টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে সাখাওয়াত হোসেন, বাণিজ্য সচল রাখার পরিকল্পনা

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) টেকনাফ স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, কিভাবে টেকনাফ-ইয়াঙ্গুন পর্যন্ত বাণিজ্য সচল রাখা যায় সে বিষয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের শ্রমিকদের মজুরি কম দেওয়া এবং অন্যান্য অনিয়মের বিষয়েও তদন্তের আশ্বাস দিয়েছেন। 

গত ১৬ জানুয়ারি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কারণে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী কার্গো বোট আটকে যাওয়ার পর সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যায়। ২৩ দিন ধরে ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী বোট আসেনি। এই পরিস্থিতির সমাধানে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, এমন প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, তিনি সমস্যা সমাধানের পথ খুঁজছেন। 

আরও

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে উপদেষ্টা সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বন্দরের ভবিষ্যৎ নিয়ে তারা নৌ-পরিবহন বা ল্যান্ডপোর্টের মধ্যে সিদ্ধান্ত নেবেন। এ সময় তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়েছেন, বিশেষ করে শ্রমিকদের মজুরি নিয়ে। ব্যবসায়ীরা জানান, ইউনাইটেড ল্যান্ড পোর্ট কর্তৃপক্ষ তাদের কাছ থেকে পণ্য প্রতি ৬৯২ টাকা আদায় করলেও শ্রমিকদের মাত্র ১০০ টাকা মজুরি দেয়। বাকি ৬০০ টাকা আত্মসাৎ করা হচ্ছে, যার কারণে ব্যবসায়ীরা মালামাল খালাসের সময় চাঁদা দিতে বাধ্য হচ্ছেন। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এদিকে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর, সাদ্দাম হোসেন এবং ব্যবসায়ী মো. হাসেমসহ অনেকে এই বিষয়গুলো উপদেষ্টার সামনে তুলে ধরেন। তারা বলেন, টেকনাফ বন্দরের বিল অন্যান্য বন্দরের তুলনায় অনেক বেশি, যা ব্যবসায়ীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা উপদেষ্টার কাছে দ্রুত সমাধানের জন্য আবেদন জানিয়েছেন। 

টেকনাফ স্থলবন্দর
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ ইয়ামিন, টেকনাফ উপজেলার সহকারী কমিশনার আরিফ উল্লাহ নিজামী, ওসি মো. গিয়াস উদ্দিন, টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্টের মহাব্যবস্থাপক জসীম উদ্দিন চৌধুরী প্রমুখ। 

পরিদর্শন শেষে সাখাওয়াত হোসেন জানান, টেকনাফ বন্দরের সমস্যা দ্রুত সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগের তদন্তও করা হবে, যাতে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা যায়।

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

এ সম্পর্কিত আরও পড়ুন

বিভ্রান্তিকর সংবাদে ক্ষুব্ধ সরকার, সাংবাদিকতায় দায়িত্বহীনতার অভিযোগ

বিভ্রান্তিকর সংবাদে ক্ষুব্ধ সরকার, সাংবাদিকতায় দায়িত্বহীনতার অভিযোগ

ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া এমন সংবেদনশীল পরিস্থিতিতে ভুল তথ্য জনজীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, গত

ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করল সেনাবাহিনী

ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করল সেনাবাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর জানিয়েছেন, এই দুই আসনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নতুন ব্যবস্থায় পরিচালিত হবে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে। এর অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যেসব ভ্রমণকারীর যুক্তরাজ্যে যেতে ভিসা প্রয়োজন

বাংলাদেশ ইস্যুতে তৃতীয় দেশের প্রভাব নাকচ ভারতের

বাংলাদেশ ইস্যুতে তৃতীয় দেশের প্রভাব নাকচ ভারতের

বাংলাদেশকে কেন্দ্র করে আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের সংসদে একাধিক প্রশ্ন উঠেছে। এসব প্রশ্নের জবাবে ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক কোনো তৃতীয় দেশের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরশীল নয় এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে সরকার সার্বক্ষণিক নজর রাখছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লোকসভায় বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নের লিখিত উত্তরে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

যমুনা পুলিশের বলপ্রয়োগে কোনো হতাহতের ঘটনা নেই: প্রেস উইং

যমুনা পুলিশের বলপ্রয়োগে কোনো হতাহতের ঘটনা নেই: প্রেস উইং

ঢাকার যমুনা এলাকায় পুলিশি বলপ্রয়োগ ও সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল “৩ জন নিহত” সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি। প্রেস উইং ফ্যাক্টস জানায়, আজ নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়া

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড ও কৃষি ঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের

ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড ও কৃষি ঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের

গোয়ালন্দে আওয়ামী লীগ নেতাদের দলবদল ধানের শীষে শক্তি যোগ

গোয়ালন্দে আওয়ামী লীগ নেতাদের দলবদল ধানের শীষে শক্তি যোগ

ধানের শীষের সাথে সমঝোতা, সরে দাড়ালেন গণঅধিকার পরিষদ প্রার্থী নুর

ধানের শীষের সাথে সমঝোতা, সরে দাড়ালেন গণঅধিকার পরিষদ প্রার্থী নুর

ঝালকাঠি বিএনপির ঘাঁটিতে ভোট যুদ্ধে জামায়াতের হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস

ঝালকাঠি বিএনপির ঘাঁটিতে ভোট যুদ্ধে জামায়াতের হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস

জমি বিরোধে গাইবান্ধা সুন্দরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জমি বিরোধে গাইবান্ধা সুন্দরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা