রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

প্রধানমন্ত্রীর উপহার নিয়ে বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৮:১৫

শেয়ার করুনঃ
প্রধানমন্ত্রীর উপহার নিয়ে বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ বিমানে জাতীয় পতাকা নিয়ে বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। আগামীকাল শুক্রবার সকাল ৮.৫০ টায় ঢাকার হযরত শাহ জালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৭৪ আসনের ‘ড্যাস এইট কিউ-৪০০’ উড়োজাহাজ নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। এর মধ্য দিয়ে  বরিশালের আকাশে আবার ডানা মেলছে জাতীয় পতাকাবাহী বিমান।

আরও

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নিয়ে একই ফ্লাইটে বরিশালে আসছেন বিমান-এর ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামালও ।

 স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বরিশাল সেক্টরে পুনরায় জাতীয় পতাকাবাহী বিমান চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অবুল হাসনাত আবদুল্লাহ ও কর্ণেল জাহিদ ফারুক শামিম সহ বরিশালের বিভিন্ন মহল।

আরও

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের
প্রধানমন্ত্রীর উপহার নিয়ে
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ উপলক্ষে শুক্রবার বরিশালের একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে বিমান-এর ব্যাবস্থাপনা পরিচালক উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ১৯৯৫ সালের ৩ ডিসেম্বর বরিশাল সেক্টরে রাষ্ট্রীয় আকাশ পরিসেবা চালু হবার পরে এই প্রথমবারের মত বিমান-এর কোন নির্বাহী বরিশাল সফর করছেন।

উল্লেখ্য বরিশাল-১ আসনের এমপি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি মন্ত্রী আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল সেক্টরে বিমান ফ্লাইট চালুর দাবি জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালে বিষয়টি বিমান চলাচল মন্ত্রনালয় ও বিমান কতৃপক্ষকে দিক নির্দেশনা দেয়া হয়।

প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে বিমান-এর নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে ২৬ মার্চ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বরিশাল সেক্টরে প্রতিদিন নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত গ্রহন করেন।

করোনা সংকটের কারেন গত বছর ২১ মার্চ থেকে সারা দেশের সাথে বরিশাল সেক্টরেও ফ্লাইট পরিচালন বন্ধ করে দেয় বিমান। পরবর্তীতে গত বছর জুনের প্রথম সপ্তাহ থেকে বরিশাল, রাজশাহী ও কক্সবাজার বাদে অন্যসব সেক্টরে পরিসেবা চালু করে বিমান। তবে বেসরকারী ‘নভো এয়ার’ ও ‘ইউএস বাংলা এয়ারলাইন্স’ বরিশাল সেক্টরে জুনের প্রথমভাগ থেকেই দিনে একটি এবং পরে দুটি করে ফ্লাইট চালু করে বরিশাল সেক্টরে।

অপরদিকে বিমান আগষ্টের মধ্যে কক্সবাজার ও যশোর সেক্টরে ফ্লাইট চালু করলেও বরিশাল ও রাজশাহীর ব্যপারে কোন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহন করেনি। উড়জাহাজ সংকটের কথা বলে প্রথমে শীতকালীন সময়সূচীতে ও পরে মার্চের শেষভাগ থেকে গ্রীষ্মকালীন সময়সূচীতে বরিশাল সহ সব সেক্টরে ফ্লাইট চালু করার কথা বলে আসছিল বিমান-এর দায়িত্বশীল মহল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইতোমধ্যে বিমান বহরে থাকা দুটি ‘ড্যাস-৮ কিউ-৪০০’ উড়জাহাজের সাথে কানাডা থেকে নতুন আরো ৩টি জাহাজ যুক্ত হয়েছে। ফলে বিমান বহরে অভ্যন্তরীন সেক্টরের জন্য ৫টি উড়জাহাজ থাকলেও রহস্যজনক কারনে বরিশাল ও রাজশাহী সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমান ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল সম্প্রতি। এমনকি এ দুটি সেক্টরকে বাদ দিয়েই গ্রীষ্মকালীন সময়সূচীও তৈরী করেছিল বিমান।

সিদ্ধান্ত অনুযায়ী ২৬ ও ২৭ মার্চ ঢাকা থেকে সকাল ৮.৫০টায় এবং বরিশাল থেকে সকাল ১০ টায় ফ্লাইট পরিচালনা করবে বিমান। তবে ২৮ মার্চ থেকে গ্রীষ্মকালীন সময়সূচী কার্যকর হওয়ায় ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টায় ও বরিশাল থেকে সকাল ৯.৪০টায় বিমান যাত্রী পরিবহন করবে।

পাশাপাশি যাত্রী সাধারনের দাবীর প্রেক্ষিতে শুধুমাত্র বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় ও বরিশাল থেকে বিকেল ৪.৪০টায় ফ্লাইট পরিচালনা করবে বিমান ।

বিমান-এর নতুন উড়োজাহজগুলো বর্তমান করোনা সংকটে সব ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ৯৯.৯৮% দুর করতে ‘হেপা কিলট্রেশন’ পদ্ধতি অনুযায়ী পরিচালিত হবে বলে জানা গেছে।

এমনকি যাত্রীদের জন্য বিমান অভ্যন্তরে প্রতি তিন থেকে চার মিনিট পর বাতাস বিশুদ্ধ করা হবে বলেও জানিয়েছেন বিমান-এর বরিশাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে নতুন প্রজন্মের উড়োজাহাজগুলোর জানালার আকার বড় এবং পা রাখার স্থানও প্রসস্ত করা হয়েছে ।

এদিকে ২৮ মার্চ থেকে চট্টগ্রামÑযশোর রুটে সপ্তাহে দুদিন ফ্লাইট পরিচালন শুরু করছে বিমান। বরিশালের বিভিন্ন মহল থেকে দেশের ৩টি বিভাগ এবং তিনটি সমুদ্র ও স্থল বন্দরের মধ্যে আকাশ পরিসেবা চালুর লক্ষে চট্টগাম-যশোর ফ্লাইটটি বরিশাল হয়ে পরিচালনার দাবী জানান হয়েছে।

সর্বশেষ সংবাদ

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

জনপ্রিয় সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের অচেতন করে একটি জুয়েলার্সের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও হীরার গয়না লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাতের খাবারে মোরগ পোলাও খাওয়ানোর পর নিরাপত্তাকর্মীরা অচেতন হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানটির মালিকের দাবি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট হয়েছে। লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। যেকোনো অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে পুলিশসহ সব বাহিনী বদ্ধপরিকর। শনিবার (২৮ নভেম্বর) সকালে সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আহত সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা অব্যাহতির চুক্তি কার্যকর

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা অব্যাহতির চুক্তি কার্যকর

বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। তবে এসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা সব বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য নয়। মূলত কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন। একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য রয়েছে ভিসামুক্ত প্রবেশের সুযোগ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা প্রকাশিত তালিকায় এ তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার

অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছালে আয়োজকরা তাঁকে অভিবাদন জানান। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম