বুধবার, ৬ মে, ২০২৬২৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সাহিত্যবাংলাদেশ

কবি রুদ্রের ৩০ তম মৃত্যুবার্ষিকী আজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২১, ২:২২

শেয়ার করুনঃ
কবি রুদ্রের ৩০ তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ২১ জুন। ভালো আছি ভালো থেকো/ আকাশের ঠিকানায় চিঠি লিখো-এমন অসংখ্য অসংখ্য গানের গীতিকার ও সুরকার কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৩০ তম মৃত্যুবার্ষিকী।

আরও

পিরোজপুরে সাহিত্যশৈলী ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন

পিরোজপুরে সাহিত্যশৈলী ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন

দিনটি উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট, রুদ্র স্মৃতি সংসদ,মোংলা সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সীমিত পরিসরে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মোংলা মিঠাখালী গ্রামে সোমবার সকালে র‌্যালী সহকারে গিয়ে কবির সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ ও দোয়া মোনাজাত। বিকেলে স্বাস্থ্যবিধি কবির জন্মদিন উপলক্ষে "স্মরণানুষ্ঠান"।

আরও

অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ

অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ

করোনার সংক্রমণের কারনে এবছর বড় কোন অনুষ্ঠানমালা রাখা হয়নি।

কবি রুদ্র
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মাত্র ৩৪ বছর বয়সে কবিতার খাতা ফেলে চলে গেছেন মৃত্যুলোকের ওপারে।তাই আকাশের ঠিকানায় আজ তার ভক্তরা রুদ্রকে লক্ষ্য করে হাজার চিঠি লিখবে।কবিতার ছন্দে গাঁথবে হাজারো মালা। সেই মালায় আজীবন চিরভাস্কর হয়ে থাকবে রুদ্রের স্মৃতি।

মৃত্যুদিনে এই অকাল প্রয়াত কবির জন্য অফুরন্ত প্রার্থনা। আমার ভিতর-বাহিরে অন্তরে-অন্তরে, আছো তুমি হৃদয় জুড়ে। হ্যা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ,সত্তর দশকের অন্যতম জনপ্রিয় কবি আমাদের হৃদয়ের মণিকোঠায় সমস্ত জায়গাজুড়ে বিস্তারমান আছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রতিশ্রুতিশীল এই কবির প্রতিভা পূর্ণ বিকশিত হওয়ার আগেই মাত্র ৩৪ বছর বয়সে পরপারে পাড়ি জমান শক্তিমাণ এই লেখক। ১৯৯১ সালের ২১ জুন তারিখে ঢাকার পশ্চিম রাজাবাজারের নিজ বাসভবনে আকস্মিক হ্নদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ মূলত কবি হলেও কাব্য চর্চার পাশাপাশি সঙ্গীত, নাটক, ছোটগল্পের ক্ষেত্রেও ছিলেন সমান উৎসাহী।রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর জন্ম ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশাল শহরের রেডক্রস হাসপাতালে।রুদ্রের বাবার নাম শেখ ওয়ালীউল্লাহ এবং মায়ের নাম শিরিয়া বেগম। 

তাদের স্থায়ী নিবাস বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত সাহেবের মেঠ গ্রামে, তবে পিতার কর্মস্থল ছিল বরিশাল।তাঁর বাবা পেশায় ছিলেন চিকিৎসক।দশ ভাই বোনের মাঝে তিনিই ছিলেন সবার বড়।ঢাকা ওয়েস্ট এন্ড হাইস্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি এবং ১৯৭৫ সালে এইচএসসি পাস করেন রুদ্র মোহম্মদ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স শেষ করেন। 

তার প্রকাশিত কাব্যগ্রন্থ সাতটি। এরমধ্যে রয়েছে উপদ্রুত উপকূল, ফিরে চাই স্বর্ণগ্রাম,মানুষের মানচিত্র,মৌলিক মুখোশ, ছোবল ইত্যাদি।রুদ্র কিছু গল্প আর গানও লিখেছেন।ব্যক্তিগত জীবনে তিনি বিখ্যাত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে বিয়ে করেন ১৯৮১ সালে।কিন্তু তাঁদের এই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি।

১৯৮৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এর কয়েক বছর পরই ১৯৯১ সালের এই দিনে পরপারে পাড়ি দেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।

সর্বশেষ সংবাদ

চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, স্বস্তি ফিরছে জ্বালানি খাতে

চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, স্বস্তি ফিরছে জ্বালানি খাতে

পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে বিজেপি সরকার

পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে বিজেপি সরকার

সিনেমা থেকে ক্ষমতায় থালাপতির ঐতিহাসিক রাজনৈতিক উত্থান

সিনেমা থেকে ক্ষমতায় থালাপতির ঐতিহাসিক রাজনৈতিক উত্থান

মুখ্যমন্ত্রী নির্ধারণে পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ

মুখ্যমন্ত্রী নির্ধারণে পশ্চিমবঙ্গে যাচ্ছেন অমিত শাহ

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের অভিষেক মৌসুমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে হোবার্ট হারিকেন্সের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ২০২৫-২৬ মৌসুমের এই পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। হোবার্ট হারিকেন্সের সামাজিক মাধ্যমে বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়। এই পুরস্কার রিশাদের ক্যারিয়ারে বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পুরো মৌসুমে তিনি ১৫ উইকেট

ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান-এর তেহরানসহ বিভিন্ন শহরে হামলা শুরু করে বলে জানা গেছে। এর পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়েছে। নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনগণকে নিরাপদ

তারেক রহমানের প্রত্যাবর্তনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর

তারেক রহমানের প্রত্যাবর্তনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে অবস্থান করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনসমাগম যত বড়ই হোক না কেন, কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা করা যাবে না। সবাই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) থেকে শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন

অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ

অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ

বাংলা একাডেমির উদ্যোগে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ সালের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে। বৃহস্পতিবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং প্রকাশক সংগঠনের কর্মকর্তারা। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনকে

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ কার্যক্রম শুরু হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলার শুনানি চলছে। এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান