রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২৩ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

সরাইল-অরুয়াইল রুটে সিএনজি-অটোরিকশা বন্ধ, চরম দুর্ভোগে মানুষ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জুন ২০২৪, ৩:১৩

শেয়ার করুনঃ
সরাইল-অরুয়াইল রুটে সিএনজি-অটোরিকশা বন্ধ, চরম দুর্ভোগে মানুষ

সরাইল- অরুয়াল রুটে ভাড়াভিত্তিক সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থী-অভিভাবক, নিম্ন ও মধ্য আয়ের চাকরিজীবী এবং সাধারণ যাত্রীসহ কমপক্ষে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।অভিযোগ রয়েছে, স্থানীয় সিএনজি অটোরিকশার মালিক সমিতির নেতারা চাঁদা আদায়ের দ্বন্দ্বে এ অবস্থা হয়েছে। সরাইল-অরুয়াইল রুটে প্রতিদিন শতাধিক সিএনজি অটোরিকশা চলাচল করত। 

আজ মঙ্গলবার ৪ জুন সকাল থেকে সরাইল উপজেলা সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের নেতারা উপজেলা গেইটের সামনে অবস্থান নিয়ে সরাইল- অরুয়াইল রুটের সিএনজি গাড়ি আটক করতে দেখা যায়, এবং সিএনজি গাড়ি অরুয়াইল যেতে তারা বাধা  প্রদান করছে। ফলে ঐ রুটে সিএনজি চলাচল বন্ধ রয়েছে।যাত্রীদের অভিযোগ সিএনজি অটোরিকশা বন্ধ হওয়ায় এ রুটে এখন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চলাচল অনেক বেশি। ভাড়াও যাত্রীদের বেশি গুনতে হচ্ছে। 

আরও

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন?

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন?

সরাইল উপজেলা সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন বিএডিসি সিএনজি স্ট্যান্ডের সভাপতি দাবী করে মো.মিছির আলী বলেন, আমরা সরকারি বৈধভাবে রেজিস্ট্রেশন নিয়ে সরাইল উপজেলা বিএডিসি সিএনজি স্ট্যান্ড শাখার  অনুমোদন নিয়ে এসেছি। তারা কয়েকজন মিলে আমাদের কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না। প্রতি গাড়ি থেকে তারা চাঁদা তুলছে। হারুনরা মিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে একটি কমিটি এনেছে তারও মেয়াদ শেষ। সভাপতি মিছির মিয়া আরও  বলেন, মেয়াদ শেষ অবৈধ কমিটি দিয়া প্রতিদিন তারা চাঁদা তুলছে। চাঁদা বন্ধের  প্রতিবাদে সিএনজি শ্রমিকদের কে নিয়ে আজ থেকে সরাইল- অরুয়াইল রুটে সিএনজি চলাচল বন্ধ করা হয়েছে। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে সিএনজি চলাচল বন্ধ থাকবে বলে জানান সভাপতি মিছির।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

 সিএনজি চালক রুবেল বলেন, সরাইল থেকে অনেক কষ্ট করে যাত্রী নিয়ে অরুয়াইল যাওয়ার সময় রসুলপুর যাওয়ার পরে আমার গাড়িটি তারা ফিরিয়ে দিয়েছে। কত ভাবে বললাম আমার গাড়িটা ছাড়ার জন্য তারা ছাড়ে নাই। অপর গ্রুপের ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহণ মালিক সমিতি সভাপতি দাবী করে মো. হারুন মিয়া বলেন,দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি মালিক সমিতির অনুমোদন নিয়ে বিএডিসি স্ট্যান্ড পরিচালনা করে আসছি। হঠাৎ করে তারা কোথায় থেকে একটা শ্রমিক সংগঠনের  অনুমোদন এনে আমাদের সাথে দণ্ড করতে চাই।সকাল থেকে উপজেলা গেটের সামনে এবং রসুলপুর মোড়ে সিএনজি চলাচল বন্ধ করে দিয়েছে।চাঁদার ব্যাপারে জানতে চাওয়া হলে সভাপতি হারুন মিয়া বলেন, সিএনজি স্ট্যান্ডের বিভিন্ন খরচ  কারেন্ট বিল বিভিন্ন কাজ রয়েছে তার জন্য আমরা ২০ টাকা করে নিয়ে থাকি এটার রিসিট আমরা দেই।

সিএনজি-অটোরিকশা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

স্বাস্থ্যকর জীবনযাত্রায় মনোযোগ: টেকনোলজির সাথে ব্যালান্স বজায় রাখা

স্বাস্থ্যকর জীবনযাত্রায় মনোযোগ: টেকনোলজির সাথে ব্যালান্স বজায় রাখা

 এই ব্যাপারে জানতে চাওয়া হলে সরাইল  থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, সরাইল বিএডিসি সিএনজি স্ট্যান্ডের কমিটি দুই গ্রুপের দন্ডের  কারণে আজ সকালে সরাইল-অরুয়াইল রুটে সিএনজি চলাচল বন্ধের কথা শুনেছি। কালকে সদর উপজেলা পরিষদের নির্বাচন শেষ হলে দুইপক্ষকে নিয়ে বসার কথা বলেছি। 

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাকে এখনও জানাননি। জানালে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সর্বশেষ সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

কৃষকদের ১ হাজার ৩৫২ কোটি টাকার ঋণ মওকুফ

কৃষকদের ১ হাজার ৩৫২ কোটি টাকার ঋণ মওকুফ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা