রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

তদবির করতে এসে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ এপ্রিল ২০১৯, ৪:৫২

শেয়ার করুনঃ
তদবির করতে এসে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলায় তদবির করতে এসে এক ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার হয়েছেন। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. জাহিদুল কবিরের খাস কামরায় এ ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মো. জুয়েল রানা। তিনি টাঙ্গাইল জেলার সদর থানার বিশাদ বেটকা মুন্সিপাড়ার আব্দুর রউফের ছেলে। আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকালে জুয়েল রানা নামের ওই ব্যক্তি নিজেকে ম্যাজিস্ট্রেট (সহকারী জজ) পরিচয় দিয়ে সিএমএম মো. জাহিদুল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন। ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ায় সিএমএম তাকে খাস কামরায় সাক্ষাৎ দেন। সাক্ষাতের সময় খাস কামরায় তিনি নিজেকে ১২তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় নিয়োগের সুপারিশপ্রাপ্ত বলে জানান। এক পর্যায়ে তিনি একটি মামলার একজন আসামির জামিনের বিষয়ে কথা বলতে শুরু করেন।

সেখানে ওই ব্যক্তি ‘সারেন্ডারের’ স্থানে ভুল উচ্চারণ করে ‘স্যালেন্ডার’ব্যবহার করেন। এতে সন্দেহ হয় সিএমএম জাহিদুল কবিরের। তখন সিএমএম ওই ব্যক্তিকে কোন বিশ্বিবিদ্যালয়ে পড়ালেখা করছেন জানতে চাইলে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের কথা বলেন। এরপর ১২তম জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার রোল জানতে চাইলে তিনি পকেট থেকে একটি পরীক্ষার প্রবেশপত্র বের করে দেন। যেখানে রোল নম্বর ছিল ৮২০৩। ওই রোল নম্বর যাচাই করে দেখা যায়, ওই রোল নম্বরের পরীক্ষার্থীর অন্য নাম।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
পরে জেরার এক পর্যায়ে সেই ব্যক্তি স্বীকার করেন যে, প্রতারণার জন্যই আব্দুল্লাহ আল নোমানের রোল নম্বর ব্যবহার করে সেখানে নিজের নাম, পিতার নাম ও ঠিকানা বসিয়ে ব্যবহার করছেন। ওই ঘটনার পর সিএমএম আদালত জুয়েল রানাকে রাজধানীর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সিএমএম আদালতের নাজির শাকিলুর রহমান।

ইনিউজ ৭১/এম.আর

আরও

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু
আইন আদালত
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত তিন

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত তিন

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় সংঘটিত তিনটি হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর একজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও একজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ রোববার (২৮ জুন) ঘোষণা করবেন পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে এ মামলার রায় ঘোষণার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার (২৭ জুন) গণমাধ্যমকে বিষয়টি

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

সরকারি কর্ম কমিশনের প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বেগম শামীমা আফরোজের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করলেন আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করলেন আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত। মঙ্গলবার তিনি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব বরাবর তার পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত উল্লেখ করেন, তাকে এই গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ দেওয়ায় তিনি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণে এ দায়িত্বে থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আলোচিত ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পাঠানো কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতালটির বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৭ মে সকালে হাসপাতালটিতে মাত্র